লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ২

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:১৪ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর-আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম (৫২) মারা গেছেন। আড়াই মাস ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শনিবার তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় শনিবার রাতে উদমারা এলাকা থেকে সাব্বির হোসেন নামে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই মো. জসিম উদ্দিন জানান, এলাকায় জুয়ার আসর ও মাদক সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তাঁর ভাই জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে গুরুতর আহত হন জাহাঙ্গীর। প্রথমে রায়পুর, পরে সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইয়া। ওসি জানান, শনিবারে মারা যান জাহাঙ্গীর আলম। তিনি মসজিদ কমিটির সভাপতি ছিলেন। এ ঘটনায় সাব্বির হোসেন ও রহিম উদ্দিনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানায়, মসজিদের আশপাশে জুয়ার আসর ও মাদক সেবন করতো কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসব বিষয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে সাব্বির হোসেন, জুবায়ের বাহারের নেতৃত্বে ৮ থেকে ১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য গত ৩ এপ্রিল জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালায়। হামলার পর ৭ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রাজিয়া বেগম। পরে আদালত মামলাটি আমলে নিয়ে রায়পুর থানাকে মামলা হিসেবে রুজি করতে নির্দেশ দেন। ১০ এপ্রিল রায়পুর থানা মামলাটি রুজু করেন।

এর আগে একই এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় সুদেব শীল মনু নামের আরও একজন মারা যান। এসব ঘটনার প্রতিবাদ ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপরও বন্ধ হয়নি কিশোর গ্যাং সদস্যদের দৌরাত্ম্য।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর