ভারী বর্ষণে পাহাড় ধস, সাজেকে আটকা ৪ শতাধিক পর্যটক

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১১:৩৮ এএম

বুধবার রাতের ভারী বর্ষণের কারণে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক পর্যটনকেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যান চলাচল বন্ধ থাকার কারণে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন। 

সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনশিরিন আক্তার বলেন, গতরাতে রাতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক–বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পরেছে। ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। তবে নন্দরাম এলাকায় ধসে পরা মাটির পরিমাণ বেশি হওয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে মাটি সরানোর জন্য ভেকু পাঠানো হচ্ছে।

ইউএনও জানান, দ্রুত মাটি সরানোর কাজ চলছে। মাটি সরানো সম্পন্ন হলেই যান চলাচল শুরু হবে।

 

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর