জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে যুবদল নেতার মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৮:২৫ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মিজানুর রহমান (৩৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত মো. মিজানুর রহমান শাহরাস্তি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের আ. মমিনের ছেলে। মিজান বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।

ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাহবুব আলম বলেন, ‘মিজান ৫ আগস্ট বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন। এসময় তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে প্রথমে বাড়িতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিক বিন বাকের বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার (মিজান) মৃত্যু হয়েছে।’

কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর