ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের বিজ্ঞান ল্যাবে আগুন, সিঁড়ি দিয়ে নামার সময় আহত ২৫

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৪:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবে আগুন লাগার পর সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। এসময় সিড়ির রেলিং ভেঙে পড়ে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা হয়।

আহত ৫ শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে পাঠানো হয়েছে ঢাকায়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, আসন্ন বিজ্ঞান মেলা উপলক্ষে বিদ্যালয়ের তৃতীয় তলায় ছাত্রছাত্রীরা প্রজেক্ট বানানোর উপকরণ তৈরি করছিলে। তখন সেখানে আগুন লেগে যায়। আগুন দেখে ছাত্রছাত্রীরা দৌড়ে নামতে গিয়ে আহত হয়। আগুন ও শিক্ষার্থীদের আহত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়লে অভিভাবকরা স্কুল ও হাসপাতালে ছুটে আসে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম বলেন, ‘বিজ্ঞানের কাজ চলাকালে মাল্টিপ্লাগে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়। তবে আতঙ্কিত শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করতে গিয়ে কয়েকজন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে অভিভাবক ও শিক্ষার্থীরা ভিড় করে।’

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মো. সামিউল হুদা বলেন, ‘সাকেরা আক্তার সৌমিয়া (১৩), বারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪) ও ফারিয়া আক্তার (১৪) নামের ৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রোহান (১৫) নামে এক শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হয়েছে। আমরা ২৫ জনের মতো শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছি।’

এদিকে, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. দিদারুল আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূইয়া। জেলা প্রশাসক ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন।

অন্যদিকে, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত বিজয় মিছিলের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ বিকেল ৩টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হওয়ার কথা ছিল। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘আহত ছাত্রছাত্রীদের সুচিকিৎসার জন্য জেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তাছাড়া স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৩টায়  নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আমাদের যে বিজয় মিছিলটি বের হওয়ার কথা ছিল– সেটি আহত কোমলমতি ছাত্র-ছাত্রীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে,  কেন্দ্রীয় বিএনপির পরামর্শ মোতাবেক স্থগিত ঘোষণা করা হয়েছে।’

আগামী শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় একই স্থান থেকে মিছিলটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বিএনপি সাধারণ সম্পাদক। 

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রগতিশীল ধারার এই নিবেদিতপ্রাণ...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর