নিয়ন্ত্রণে আসছে না কাপ্তাই হ্রদের পানি, প্লাবিত অনেক এলাকা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

বৃষ্টি ও উজানের পানির কারণে নিয়ন্ত্রণে আসছে না কাপ্তাই হ্রদের পানি। বাঁধের ১৬টি জলকপাট খুলে দিয়েও কমানো যাচ্ছে না পানির প্রবাহ। ফলে প্লাবিত হয়েছে হাজারো বাড়িঘর। যেগুলোর অধিকাংশ লংগদু ও বরকল উপজেলা এবং রাঙামাটি পৌরসভা এলাকায়।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে পানির উচ্চতা বিপৎসীমার ওপর চলে গেছে। মঙ্গলবার রাত থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। এসব গেট থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়া হচ্ছে।

তিনি আরোও জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৭৪ ফুট এমএসএল (মিনস সি লেভেল)। পানি বৃদ্ধি কিছুটা কমলেও বাঁধের নিচের অংশে বন্যা রোধে বেশি পানি ছাড়তে পারছে না বিদ্যুৎ কর্তৃপক্ষ। হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

বাধের পানি ছেড়ে দেওয়ায় কাপ্তাই বাঁধের নিচের অংশ কর্ণফুলী নদীতে স্রোত বৃদ্ধি পেয়েছে। ব্যাহত হচ্ছে রাঙামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনার ফেরি চলাচল।

এদিকে বাঁধের পানির চাপ বাড়ায় সচল হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট। যা থেকে প্রতি সেকেন্ডে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ।

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে দেখে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১১...
লোডিং...

এলাকার খবর