কুমিল্লায় নাশকতার চেষ্টাকালে ছাত্রলীগের ৪৪ নেতা-কর্মী আটক

কুমিল্লা নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ জনকে আটক করেছে পুলিশ বলে জানিয়েছে।

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

কুমিল্লা নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সংঘবদ্ধ অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংগঠনটির আরও ১৫ জন নেতা-কর্মীকে আটক  করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানার, গ্যাসলাইট সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে। তবে আটক ব্যক্তিদের নামপরিচয় এখনো জানা যায়নি। 

আজ রোববার ভোর ৬টা থেকে সকাল ৮টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একাধিক টিম ওই তিন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার করার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। পরে হঠাৎ পুলিশি অভিযান শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাশকতার পরিকল্পনার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। 

ওসি মাহিনুল ইসলাম বলেন, ‘কুমিল্লায় আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সাবেক এমপি আ.ক.ম বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনার অর্থায়নে শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়।’

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে। এ ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪৪ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ব্যানার, লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর