চট্টগ্রামে অন্তর্দ্বন্দ্ব-বিদ্রোহে পাল্টে যাচ্ছে ভোটের সমীকরণ, সহিংসতার শঙ্কা

চট্টগ্রামে বড় দলগুলোর অন্তর্দ্বন্দ্ব ও বিদ্রোহে বদলে যাচ্ছে ভোটের হিসাব। ১৬ আসনের এই জেলায় নির্বাচনী উত্তেজনার পাশাপাশি সহিংসতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

৬৬ লাখেরও বেশি ভোটারের চট্টগ্রাম জেলা এখন মজে আছে ভোটের লড়াইয়ের উত্তেজনায়। বড় দলগুলোর অন্তর্দ্বন্দ্ব আর বিদ্রোহ এরই মধ্যে পাল্টে দিয়েছে ভোটের অনেক হিসাব। পরিবর্তনের আশা নিয়ে মাঠে আছেন ছোট অনেক দলের প্রার্থীরা। এখনো বড় কোনো সহিংস ঘটনা না ঘটলেও, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউ। 

চট্টগ্রামে জেলা ও মহানগর মিলিয়ে ১৬টি সংসদীয় আসন। মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। ভোটারদের নজর কাড়তে চলছে জোর প্রচারণা।

শুরুতে মাঠের লড়াইটা বিএনপির জন্য যতটা সহজ ভাবা হয়েছিল, সমীকরণ ততটা সরল নাও হতে পারে। বাঁশখালী ও চন্দনাইশে আছেন বিদ্রোহী প্রার্থী। এছাড়াও অন্তত ৭টি আসনে আছে মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট নেতাদের নীরবতা অথবা বা বিরোধিতা। শীর্ষ নেতাদের দাবি, ভবিষ্যত পরিকল্পনা আর অতীত কর্মকান্ডই শেষমেষ এগিয়ে রাখবে তাদের। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়, শান্তি চায়, সহনশীলতার রাজনীতি চায়, পরস্পরের প্রতি সম্মানবোধের রাজনীতি চায়– যেটা বিএনপি ধারণ করে আমরা সেটাই চাই। যারা অন্য পথে চলছে তাদের রাজনৌতিকভাবে এগিয়ে যাওয়ার খুব বেশি সুযোগ আছে বলে মনে করি না।’  

এদিকে সংখ্যালঘু আর আওয়ামী ভোটারদের নিজেদের কোর্টে টানতে নানা হিসাব কষছে জামায়াতের নেতাকর্মীরা। বসে নেই অন্য অনেক ছোট দলের বড় প্রার্থীও।

চট্টগ্রাম জামায়াতে ইসলামীর মানবসম্পদ উইং প্রধান শফিউল আলম বলেন, ‘আমি সিরিয়াসলি ফিল করি যে প্রতিহিংসামুক্ত একটা বাংলাদেশ হতে হবে, একটা উদারতার বাংলাদেশ হতে হবে। পেছনে যে প্রতিহিংসার রাজনীতি ছিল, কে কোন দল করেছে তা ভুলে যেতে হবে।’ 

চট্টগ্রাম গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমী বলেন, ‘যেই দলের কর্মীসংখ্যা কম তাদের তো জনগণের কাছে পৌঁছানো কষ্টকর। কিন্তু আমার মনে হয় এবার দেশের ভোটাররা তাদের সুচিন্তিত মতামত দিতে পারবেন।’

বর্তমানে চট্টগ্রামের ১৬টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১১২ জন।  তবে সুষ্ঠু পরিবেশ বজায় রাখাকেই বড় চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘আনন্দ ভালোবাসার সঙ্গে মানুষের অংশগ্রহণ এটা আমরা নিশ্চিত করব। আমরা আমাদের যে দায়িত্ব সেটা জিরো টলারেন্স এবং নীতিমালার আলোকে কমিশনের গাইডলাইনের আলোকে পরিপূর্ণভাবে অনুসরণ করে যাচ্ছি।’  

হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে কার গলায় উঠবে জয়ের মালা, তা জানতে এখন অপেক্ষা ১২ ফেব্রুয়ারির।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর