চট্টগ্রামের চার দ্বীপে ভোটের বড় চ্যালেঞ্জ নিরাপত্তা

চট্টগ্রাম অঞ্চলের চার দ্বীপের ৩টি আসনের ২০৩ কেন্দ্রে ভোট দেবেন প্রায় সাড়ে ছয় লাখ ভোটার। দুর্গম ও যাতায়াত সংকটপূর্ণ এসব এলাকায় সুষ্ঠু ভোটের প্রশ্নে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। স্থানীয়দের শঙ্কা ভোটের মাঠে সক্রিয় হতে পারে দ্বীপের বাইরের জলদস্যু গ্রুপগুলো। যদিও নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারির কথা জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

চট্টগ্রাম অঞ্চলের চার দ্বীপের ৩টি আসনের ২০৩ কেন্দ্রে ভোট দেবেন প্রায় সাড়ে ছয় লাখ ভোটার। দুর্গম ও যাতায়াত সংকটপূর্ণ এসব এলাকায় সুষ্ঠু ভোটের প্রশ্নে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। স্থানীয়দের শঙ্কা ভোটের মাঠে সক্রিয় হতে পারে দ্বীপের বাইরের জলদস্যু গ্রুপগুলো। যদিও নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারির কথা জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

সংসদ নির্বাচন ঘিরে ভোটের দামামা বাজছে চট্টগ্রাম অঞ্চলের চারটি দ্বীপেও। মূল ভূ-খন্ড থেকে বিছিন্ন সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া ও সেন্টমার্টিন দ্বীপে ভোটের হিসেব-নিকেশ আর ব্যবস্থাপনা অনেকটাই আলাদা।  

জানা গেছে, ভিন্ন পরিস্থিতিতে তাই ৮৩ কেন্দ্রের সন্দ্বীপের পরিবেশ আর একটি মাত্র কেন্দ্র নিয়ে সেন্টমার্টিন দ্বীপের নির্বাচনি আমেজে পার্থক্য কেবল সংখ্যাতেই। ভোটের মাঠে এসব এলাকায় বারবারই ঘুরপাক খায় হরেক চ্যালেঞ্জ, নানা প্রশ্ন। একই সাথে যথাসময়ে ভোট শুরু ও শেষ করে ফলাফল প্রকাশ করাও বিশেষ চ্যালেঞ্জ।

এসব এলাকায় ভোটের হাওয়া এখনও স্থিতিশীল থাকলেও নির্বাচনে বাইরের জলদস্যুদের তৎপরতা নিয়ে শঙ্কা রয়েছে।

স্থানীয় এক ভোটার বলেন, ‘জলদস্য তো ঢোকেই। আমরা দেখছি প্রশাসনের লোকজন বাড়ছে। আশা করি তারা ব্যবস্থা নেবে।’

এক তরুণ ভোটার বলেন, ‘স্থানীয়ভাবে কিছু সমস্যা হলেও হতে পারে। তবে জলদস্যুরা যদি এইখানে ঢোকে তাহলে এইখানের কারো পক্ষের হয়ে হয়তো কাজ করবে। আমরা চাই এ ধরনের কোনোকিছু যাতে না হয়।’

বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক বলেন, ‘ল্যান্ডে পেট্রোলিংয়ের পাশাপাশি আমাদের বোট পেট্রোল থাকবে, জাহাজ থাকবে এবং স্পেশাল মনিটরিং সার্ভিলেন্স যেটা ড্রোনের মাধ্যমে যেটা আছে সেটা থাকবে। সো আইল্যান্ডের চারপাশে যখন আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে তখন যেকোনো ব্যক্তি যেকোনোভাবে আসুক না কেন তারা আন-আইডিফায়েড থাকতে পারবে না।’

দ্বীপাঞ্চলে ভোটের সময় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হলে স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ চালু রাখার কথা জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর