এক আসনে ১১ প্রার্থী, খাগড়াছড়িতে বিএনপির বিপক্ষে শক্ত অবস্থানে স্বতন্ত্র দুই প্রার্থী

খাগড়াছড়ির এক আসনে ১১ জন প্রার্থী লড়ছেন। বিএনপির ওয়াদুদ ভূঁইয়া, স্বতন্ত্র দুই প্রার্থী সমীরণ দেওয়ান ও ধর্ম জ্যোতি চাকমা শক্ত অবস্থানে। ভোটাররা পাহাড়ে শান্তি ও উন্নয়নকেন্দ্রিক প্রার্থীকে গুরুত্ব দিচ্ছেন।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

খাগড়াছড়ির একটি মাত্র আসনে লড়ছেন ১১ জন প্রার্থী। এবার আঞ্চলিক দলগুলোর প্রার্থী না থাকলেও তাঁদের পরোক্ষ সমর্থনে বিএনপির বিপক্ষে শক্ত অবস্থানে স্বতন্ত্র দুই প্রার্থী। মাঠে আছেন জামায়াত ইসলামীর প্রার্থীও। পর্যটন বিকাশ, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা।

পর্যটননির্ভর খাগড়াছড়ির মোট আয়তন প্রায় ২ হাজার ৭০০ বর্গ কিলোমিটার। ৩৮ ইউনিয়ন, ৯ উপজেলা ও ৩ পৌরসভা নিয়ে গঠিত খাগড়াছড়ি জেলার মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। তাদের ভোট পেতে লড়ছেন ১১ প্রার্থী।

দুই দশক পর হারানো সাম্রাজ্য ফিরে পেতে মরিয়া বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। ধানের শীষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলীয় নেতা-কর্মীরা।

খাগড়াছড়িতে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘আমরা অভিজ্ঞতাসম্পন্ন পুরোনো দল। আশা করি, এলাকাবাসী বিবেচনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন।’

লড়াইয়ের মাঠে শক্ত অবস্থানে আছেন জামায়াত ও স্বতন্ত্র দুই প্রার্থী। পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় আঞ্চলিক দলগুলো সরাসরি কোন প্রার্থীকে সমর্থন না দিলেও এই দুই প্রার্থীর ক্ষেত্রে ভাগাভাগি হতে পারে তাঁদের ভোট ব্যাংক।

স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান বলেন, ‘আমি শেষ বয়সে দেখে যেতে চাই, এখানকার মানুষ যেন নিরাপদ ও শান্তিতে দিন পার করতে পারে।’ 

স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা বলেন, ‘আশা করি পাহাড়ি ও বাঙালিরা নির্বাচনে জয়ী হতে আমাকে সহযোগিতা করবেন।’

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি ফেরাতে কাজ করবেন, এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটারেরা। তাঁরা বলছেন, এমন একজন সুযোগ্য প্রার্থী নির্বাচিত হোক, যিনি পাহাড়িদের ভালো-মন্দ দেখবেন। দল-মত নির্বিশেষে খাগড়াছড়ির উন্নয়নে কাজ করবেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতির কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, জেলার ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকায় অবস্থিত অর্ধশতাধিক। নির্বাচনের সময় মনিটরিংয়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি, এ আসনে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর