লক্ষ্মীপুরে জামায়াত কর্মীর ঘরে দুর্বৃত্তের আগুন, দগ্ধ ১

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম

লক্ষ্মীপুরে এক জামায়াত কর্মীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় আব্বাছ উদ্দিন নামের এক জামায়াত কর্মী দগ্ধ হয়েছেন। তাঁর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে জানিয়েছেন দগ্ধ আব্বাছ উদ্দিনের স্বজনেরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আব্বাছকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে আব্বাস উদ্দিনের স্বজনরা জানিয়েছেন, আজ ভোর রাতে কেউ তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তের দেওয়া আগুনে তাদের বসত ঘরটি পুড়ে যায় বলে জানিয়েছেন তারা।

তারা আরও জানান, ঘরের অন্য সদস্যরা বের হতে পারলেও আব্বাছ গভীর ঘুমে থাকায় দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন এসে আব্বাছকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি সম্পর্কে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঝলক মোহন্ত জানিয়েছেন, আগুনের ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর