চাঁদপুরে ২৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবি, ২১ বছরেও থামেনি স্বজন হারানোর কান্না

দুর্ঘটনায় প্রায় দুশতাধিক শিশু, নারী ও পুরুষ প্রাণ হারায়। লঞ্চটিতে মতলব উত্তর ও দক্ষিণ ছাড়াও চাঁদপুর, শরীয়তপুর, ভোলাসহ বিভিন্ন জেলার যাত্রী ছিল। নিহত স্বজনদের কান্না আজও থামেনি। বছর ঘুরে এ দিনটি ফিরে এলে শোকের স্মৃতি নতুন করে নাড়া দেয় স্বজনদের হৃদয়ে।

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলাবাসীর জন্য আজ ১৯ ফেব্রুয়ারি এক শোকাবহ দিন। ২০০৫ সালের এই দিনে ঢাকার সদরঘাট থেকে মতলবগামী এমভি মহারাজ লঞ্চ কালবৈশাখী ঝড়ে আড়াই শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ জেলার পাগলা এলাকায় উল্টে নিমজ্জিত হয়। মর্মান্তিক ওই ট্রাজেডির ২১ বছর পূর্ণ হলো আজ।

দুর্ঘটনায় প্রায় দুশতাধিক শিশু, নারী ও পুরুষ প্রাণ হারায়। লঞ্চটিতে মতলব উত্তর ও দক্ষিণ ছাড়াও চাঁদপুর, শরীয়তপুর, ভোলাসহ বিভিন্ন জেলার যাত্রী ছিল। নিহত স্বজনদের কান্না আজও থামেনি। বছর ঘুরে এ দিনটি ফিরে এলে শোকের স্মৃতি নতুন করে নাড়া দেয় স্বজনদের হৃদয়ে।

নিহতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ আলী ও তার কন্যা মতলব কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী শিলাত জাহান অর্থি, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাই মাস্টার, আইসিডিডিআরবির ডা. মো. মাসুম, প্রকৌশলী ফারুক দেওয়ান, সার ব্যবসায়ী ইয়াসিন মৃধা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ফারুক দেওয়ানসহ পরিবারের সদস্যরা, মফিজুল ইসলাম, ছোট খোকন, বড় খোকন, শাহআলম, টিপু শিকদার, আবু হানিফ, ইয়াছিন আরাফাত, বাদল হোসেন, টিপু মুন্সি, সুমন মিয়াসহ আরও অনেকে।

দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া মতলব উত্তর উপজেলার লুধুয়ার তোফায়েল পাটোয়ারী বলেন, ‘এমন পরিস্থিতি থেকে বেঁচে আসা সম্ভব নয়। আল্লাহর রহমতেই বেঁচে আছি। এই ঘটনার বর্ণনা দেওয়ার মতো ভাষা নেই।’

যেসব মরদেহের পরিচয় পাওয়া যায়নি, সেগুলো ছবি তুলে বেওয়ারিশ হিসেবে মতলব দক্ষিণের ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থান এলাকায় দাফন করা হয়। এখনো দূরদূরান্ত থেকে স্বজনরা এসে কবর জিয়ারত করে প্রিয়জনদের স্মরণ করেন।

প্রতিবছরের মতো এবারও মিলাদ, মাহফিল, দোয়া ও শোকসভায় দিনটি পালন করছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা। তাদের দাবি এ ধরনের দুর্ঘটনা রোধে নদীপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন শোক বহন করতে না হয়।

১৯ ফেব্রুয়ারি মতলববাসীর কাছে শুধু একটি তারিখ নয় এটি এক বেদনাবিধুর স্মৃতি, যা সময়ের সঙ্গে মুছে যায়নি; বরং প্রতি বছর ফিরে এসে নতুন করে শোকের স্মরণ করিয়ে দেয়।

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
লোডিং...

এলাকার খবর