কুয়াকাটায় দোকানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাই

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ‘তানিসা আচার ঘর’ নামের একটি দোকানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, ৬-৭ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে দোকানে হামলা চালায়। তারা দোকানের মালামাল ভাঙচুর ও তছনছ করে এবং ক্যাশে থাকা ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় দোকানের ম্যানেজার হাসানকে মারধর করা হলে তিনি আহত হন।

দোকানমালিক মনিরুল হাওলাদার জানান, প্রকাশ্য দিবালোকে দোকানে ঢুকে ভাঙচুর চালানো হয়। ম্যানেজারকে মারধর করে ক্যাশে থাকা টাকা নিয়ে যায় হামলাকারীরা। ঘটনার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে মহিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে তিনি মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কুয়াকাটার হুইচ্যানপাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী ও মো. রহিমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। মনিরুল হাওলাদার দাবি করেন, অভিযুক্তদের মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা। তবে মাকসুদ আকনের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, ‘ওই জায়গার মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তবে কোনো অবস্থাতেই কারও দোকানে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়।’ তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করবেন বলে জানান। অপরাধীদের প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ‘জায়গার মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর