শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারলেন না রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা। পুষ্পস্তবক ছেঁড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাঁর সমর্থকেরা এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা-কর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি সংসদ সদস্য রুমিন ফারহানা। এ ঘটনাকে কেন্দ্র করে এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁর সমর্থকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত পৌনে ১২টার দিকে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছান রুমিন ফারহানা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এক পর্যায়ে রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর জেরে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক
অবরোধ করে বিক্ষোভ করেন তাঁর সমর্থকেরা। পরে প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

এ প্রসঙ্গে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার বলেন, ‘আমরা যথাযথভাবে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রের পক্ষে উপজেলা প্রশাসন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছি। সংসদ সদস্য রুমিন ফারহানা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরাও শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আসেন। ফুল দেওয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে থাকলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। 
পবিত্র ঈদুল আজহার দিনে ঠাকুরগাঁও থেকে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
নেত্রকোণার পূর্বধলায় গরুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন। 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেফটি ট্যাঙ্কিতে কাজ করতে নেমে চার নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল পৌনে ৬টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর