মেয়াদ শেষ হলেও ‘দায়িত্ব ছাড়তে চান না’ চসিক মেয়র

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের মেয়াদ শেষ হচ্ছে আজ রোববার। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা ছাড়া দায়িত্ব ছাড়তে নারাজ তিনি।

মেয়র জানান, ২০২১ সালে সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপি করে মেয়র হয়েছিলেন আওয়ামী লীগের রেজাউল করিম। ফল বাতিলের আবেদন করে ২০২১ সালে মামলা করেন শাহাদাত হোসেন। সেই মামলার রায় পক্ষে যাওয়ায় ২০২৪ সালে তাঁকে মেয়র ঘোষণা করা হয়।

মেয়র শাহাদাতের দাবি, মেয়র রেজাউল করিম অবৈধ ছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। সেই হিসেবে মেয়র হিসেবে ৫ বছর দায়িত্ব পালনের সুযোগ রয়েছে তাঁর।

মেয়রের দায়িত্বে আসার পর ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন ষষ্ঠ পরিষদের প্রথম সভা হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী রোববারই বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে।

এদিকে মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে নির্বাচন আয়োজন করার বাধ্যবাধকতা থাকলেও এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই প্রশাসনের কাছে।

২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তন হয়। ১৯ আগস্ট চট্টগ্রামসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে মামলার রায় দেন। একই সঙ্গে ১০ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেন।

এরপর ৮ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে ৩ নভেম্বর শপথ গ্রহণ এবং ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চসিকের দায়িত্ব গ্রহণ করেন ডা. শাহাদাত। তিনি ২০২৪ সালের ১১ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠানের মাধ্যমে চসিকের কার্যক্রম শুরু করেন। ফলে আদালতের রায়ে মেয়র হওয়ার ১৫ মাস পর নিয়ম অনুযায়ী আজ ডা. শাহাদাত হোসেনের শেষ দিন।

স্থানীয় সরকার আইন অনুযায়ী, সিটি করপোরেশনের কার্যক্রম গতিশীল রাখতে সরকার প্রশাসক দেওয়ার বিধান রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। তবে সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই ডেঙ্গুর...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর