চট্টগ্রামে বাসায় বিস্ফোরণ, বেড়াতে আসা প্রবাসী ভাইয়ের পরিবারের সদস্যসহ দগ্ধ ৯

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ভাইয়ের স্ত্রী ও সন্তানসহ নয়জন দগ্ধ হয়েছেন। তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ভাইয়ের স্ত্রী ও সন্তানসহ নয়জন দগ্ধ হয়েছেন। তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 

সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের একটি ছয়তলা ভবনের তিনতলায় এই বিস্ফোরণ হয়। স্বজনদের দাবি, ভবনের লিফট ছিঁড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও ভবনের বাসিন্দাদের দাবি, গ্যসলাইন বিস্ফোরণেই এ ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন–মো. সাখাওয়াত হোসেন, তাঁর স্ত্রী নুরজাহান বেগম, ছেলে শাওন, মেয়ে আইমান, সাখাওয়াতের ভাই পর্তুগাল প্রবাসী মো. সুমন, তাঁর স্ত্রী পাখি আক্তার, তাদের ছেলে আনাস ও মেয়ে আইসা এবং মো. শিপন নামের আরেকজন। দগ্ধদের মধ্যে সুমন গেল সপ্তাহে পর্তুগাল থেকে দেশে আসেন অবকাশ যাপনের জন্য। এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেল সপ্তাহে পর্তুগাল থেকে দেশে আসেন মো. সুমন। এরপর পরিবারসহ চট্টগ্রামে বড় ভাই সাখাওয়াত হোসেনের বাসায় পরিবারসহ ঘুরতে যান। সোমবার সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন হালিশহর এইচ ব্লকের হালিমা ম্যানসনের তিনতলার বাসিন্দা সাখাওয়াত ও তার পরিবার। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণ হয়। এরপর কিছু বুঝে ওঠার আগেই পুরো বাসার দরজা জানালার পর্দায় আগুন ধরে যায়। মুহূর্তে প্রচণ্ড ধোঁয়া আর আগুনে তছনছ হয়ে যায় পুরো বাসা। গুরুতর দগ্ধ হন শিশুসহ নয়জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের রেজিস্টার ডা. মো. আসফাকুল আসিফ বলেন, দগ্ধদের মধ্যে তিনজনের শরীরের ১০০ শতাংশ, একজনের ৮০ শতাংশ, আরেকজনের ৪৫ শতাংশ, দুইজনের ২৫ শতাংশ এবং দুইজনের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

এই চিকিৎসক বলেন, এরই মধ্যে দগ্ধদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত আহতদের ভাগ্যে কী ঘটে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর