পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ১৮০ দিনের বিশেষ পরিকল্পনা সরকারের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে স্থানীয় অংশীদারিত্ব এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। দুর্গমতা ও বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ১৮০ দিনের বিশেষ উন্নয়ন পরিকল্পনা। দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামের প্রথম সফরে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।

দেশের মোট ভূখণ্ডের প্রায় দশ ভাগের এক ভাগ জুড়ে তিন পার্বত্য জেলা। ভৌগোলিক অবস্থান আর দীর্ঘদিনের রাজনৈতিক-সামাজিক সমীকরণের জন্য বরাবরই সরকারের বিশেষ নজরে থাকে এই অঞ্চল। তবে এবার উন্নয়নের ধরনে পরিবর্তন আনতে চায় নতুন সরকার।

দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় এসেছেন প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘আগামী ছয় মাসের জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে মন্ত্রণালয়। যেখানে গুরুত্ব পাচ্ছে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রায় ১৩ হাজার বর্গকিলোমিটারের ২৬টি উপজেলায় ৩০টি পুলিশি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাও সরকারের অন্যতম লক্ষ্য। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্থানীয়দের সম্পৃক্ত করেই সাজানো হবে প্রতিটি প্রকল্প।’  

শুধু পার্বত্য জনপদই নয়, বৃহত্তর চট্টগ্রাম ও নিজের নির্বাচনী এলাকার সামগ্রিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর নতুন এই প্রতিমন্ত্রী।

পাহাড়ের উন্নয়ন নিশ্চিতে নজর দিতে হবে স্থানীয় সরকার ব্যবস্থায়। সঠিক প্রতিনিধির মাধ্যমে কার্যকর করা গেলে তরান্বিত হবে সুষম উন্নয়ন বলেও মনে করছে পাহাড়ের মানুষ।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর