চট্টগ্রামে বাস খাদে পড়ে নিহত ৩

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

চট্টগ্রামে ফটিকছড়িতে বাস খাদ পড়ে ৩ জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে পেলাগাজী দীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ১৪ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে। 

বর্তমানে গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম জানান, বাসটি বৌভাতের রিজার্ভ ভাড়া নিয়ে বোয়ালখালী থেকে খাগড়াছড়ির মানিকছড়িতে গিয়েছিল। ফেরার পথে ফটিকছড়িতে পেলাগাজী দীঘি এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের ধাক্কায় বাইকের আরোহীসহ ৩ জন নিহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

নিহতদের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকার ধামরাইয়ে সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।  বৃহস্পতিবার দুপুরের পর কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ৭ মন ওজনের একটি বিশাল শাপলা পাতা ধরা পড়েছে। বুধবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে গাজি মেম্বারের মাছের আড়ৎ থেকে স্থানীয় বিষু বেপারী কিনে...
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের একজন নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর