সম্প্রসারিত হচ্ছে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক

খাগড়াছড়ি-দীঘিনালা ১৮ কিলোমিটার সড়ক ১২ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত হচ্ছে। কাজ শেষ হলে সাজেকসহ পার্বত্য অঞ্চলে যাতায়াত হবে দ্রুত ও নিরাপদ।

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৮:৩১ এএম

নির্মাণের প্রায় চার দশক পর সম্প্রসারিত হচ্ছে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক। এর মধ্যে প্রশস্তকরণ শেষ হওয়ার পর চলছে কার্পেটিং। ১৮ কিলোমিটার দীর্ঘ সড়কটির কাজ শেষ হলে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির বাসিন্দাদের পাশাপাশি সাজেকগামী পর্যটকেরা দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

১৯৮০ সালে চেঙ্গী ভ্যালি প্রকল্পের আওতায় নির্মিত হয় ১২ ফুট প্রশস্ত খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক। জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের একমাত্র পথ এটি। এ ছাড়া রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার মানুষও ব্যবহার করেন এই সড়ক। তবে আঁকাবাঁকা ও অপ্রশস্ত হওয়ায় সড়কটিতে প্রায়ই ঘটতো দুর্ঘটনা।

চলতি অর্থবছরে সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুট প্রশস্তকরণে উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এখন চলছে কার্পেটিংয়ের কাজ। দীর্ঘদিন পর সড়কটি প্রশস্ত করায় খুশি চলাচলকারী।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সড়কটি প্রশস্তকরণ খুবই প্রয়োজন ছিল। মাত্র ১২ ফুটের রাস্তা দিয়ে চলাচল অত্যন্ত কঠিন। এই সড়কে গাড়ির চাপ বেশি। এই সড়কটা অনেকদিন ধরে সরু ছিল, চলাচলে অনেক কষ্ট হতো। এখন যদি রাস্তা বড় করা হয় তাহলে আমাদের যাতায়াত অনেক সহজ হবে সড়কটির নির্মাণ কাজ শেষ হলে আমাদের স্বস্তি মিলবে।’

সড়ক তৈরির ক্ষেত্রে উন্নত কাঁচামাল ও আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান।

ঠিকাদারের এক প্রতিনিধি বলেন, ‘সড়কটি নির্মাণে আমরা গুণগত মান রক্ষা করছি। সম্পূর্ণ কমিম্পউটার নিয়ন্ত্রিত অ্যাশফাল্ট ব্যাচ মিক্স প্ল্যান্ট দিয়ে তৈরি করা উপকরণ দিয়ে কার্পেটিং করা হচ্ছে।’

সামনে জুলাইয়ের মধ্যেই নির্মাণ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক সম্প্রসারণের ইতিবাচক প্রভাব পড়বে পর্যটনে, আশা কর্মকর্তাদের।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, ‘সড়কটিতে এখন সংস্কার কাজ চলছে। সড়কটি বর্তমানে ১২ ফুট রয়েছে এখন তা বেড়ে ১৮ ফুট হবে। এতে চলাচলকারীদের স্বস্তি মিলবে।’

১৮ কিলোমিটার সড়কটি প্রশস্তকরণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর