চার ঘণ্টা দাঁড়িয়ে ৪ লিটার অকটেন!

নুরুল হুদা ফিলিং স্টেশনের সামনে জ্বালানি তেল নেওয়ার সারি লম্বা হয় এক কিলোমিটার দীর্ঘ। চার ঘণ্টা অপেক্ষা করে মোটর বাইকে পাচ্ছেন ৪ লিটার অকটেন। এতেই যেন খুশির শেষ নেই! বিকেলের পর থেকেই কুমিল্লার ফিলিং স্টেশনগুলোয় শুধু মোটরবাইক নয় শত শত প্রাইভেট কার মাইক্রোবাসেরও ভিড় দেখা যায়।

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ এএম

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অকটেন–পেট্রোল নেওয়ার সহ্যসীমায় থাকার পরীক্ষা যেন দিচ্ছেন তারা। দুপুরে দাঁড়িয়ে রাতে গিয়ে মিলছে কাঙ্খিত পেট্রোল–অকটেন। এভাবে চার থেকে পাঁচ ঘণ্টা অপেক্ষা করে ক্লান্ত হলেও শেষে বাইকের জ্বালানি নিতে পেরে স্বস্তির হাসি দিয়ে বের হচ্ছেন ফিলিং স্টেশন থেকে। 

কুমিল্লার ফুয়েল স্টেশনগুলোর প্রতিদিনের চিত্র এটি। সোমবার রাতে নগরীর টেলিকোনায় নুরুল হুদা ফিলিং স্টেশনের সামনে জ্বালানি তেল নেওয়ার সারি লম্বা হয় এক কিলোমিটার দীর্ঘ। চার ঘণ্টা অপেক্ষা করে মোটর বাইকে পাচ্ছেন ৪ লিটার অকটেন। এতেই যেন খুশির শেষ নেই! বিকেলের পর থেকেই কুমিল্লার ফিলিং স্টেশনগুলোয় শুধু মোটরবাইক নয় শত শত প্রাইভেট কার মাইক্রোবাসেরও ভিড় দেখা যায়।

রাতের বেলা জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়ানো এনজিও কর্মী উজ্জ্বল হোসেন বলেন, ‘পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে ৫০০ টাকার তেল পাওয়া যাবে। তেল ছাড়া আগামীকাল বাইক চলবে না বাইক ছাড়া চাকরিও চলবে না। নিরুপায় হয়ে তেল নিতে হবে।’

নগরীর রানিরবাজার এলাকার ব্যবসায়ী আরজু বলেন, ‘চার ঘণ্টা দাঁড়িয়ে ৪ লিটার অকটেন পেয়েছি। আমরা আর এই ভোগান্তি সহ্য করতে চাই না। ব্যবসায়ের ব্যস্ত সময় পার হয়েছে মাত্র ৪ লিটার তেলের জন্য।’

লম্বা লাইনে দাঁড়ানোর দীর্ঘ অপেক্ষা, কখনো কখনো লাইন ভাঙা নিয়ে হাতাহাতি, প্রশাসনের হস্তক্ষেপে আবারো সেই লাইনে দাঁড়ানো। এসব সামলাতেই হিমশিম খেতে হয় ফুয়েল ষ্টেশন কর্তৃপক্ষকে। একজন যেন একাধিকবার জ্বালানি নিতে না পারেন সেজন্য বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করছেন তারা। অনেকেরই অভিযোগ, কেউ কেউ অসদুপায়ে তেল মজুদ করার জন্যও সুযোগের সন্ধানে ভিড় জমান পাম্পের সামনে।

ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিদিন বিকেলের পর থেকে জ্বালানি তেল সংগ্রহের সারিবদ্ধ লাইন ব্যবস্থাপনা করতে হিমশিম খেতে হয় পুলিশসহ ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে। কুমিল্লার সকল ফিলিং স্টেশন যদি একই সঙ্গে জ্বালানি তেল বিক্রি শুরু করে তাহলে এক স্টেশনে এত লম্বা ভিড় তৈরি হবে না।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর