ভুয়া নথিতে ১২ লাখ টাকা আত্মসাৎ: চট্টগ্রামে ইসলামী ব্যাংকের গার্ডের ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লোহাগাড়া শাখার গার্ড আশরাফুল আলম ভুয়া চেকের মাধ্যমে প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করায় আদালত তাকে ১১ বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন। মামলাটি দুদকের তদন্তে প্রমাণিত হয়।

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

চট্টগ্রামে চেক জালিয়াতির মাধ্যমে গ্রাহকের প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ ও ভুয়া নথি তৈরির অভিযোগে ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখার গার্ড আশরাফুল আলমকে ১১ বছরের কারাদণ্ড এবং ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আবদুল মজিদের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এ আদেশ দেন। এ ঘটনায় শেখ আহমদ নামে অপর আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দুদকের আইনজীবি রেজাউল করিম জানান, অভিযুক্ত আশরাফুল আলম ২০১৪ সালের জুলাই মাসে ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখায় গার্ড হিসাবে কর্মরত ছিলেন। এ সময় তিনি কৌশলে ভুয়া চেক তৈরি করে ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে গ্রাহকের আমানত অন্যের হিসাবে ট্রান্সফার করে। পরে সেই টাকা আবার তুলে নিজের ব্যাংক হিসাবে জমা দেয়। দুইটি আলাদা ঘটনায় তিনি প্রায় ১২ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেন। ব্যাংক গ্রাহকের টাকার হিসাব মেলাতে গিয়ে এ ঘটনা ধরা পড়লে মামলা হয়।

রেজাউল করিম আরও জানান, মামলাটি পরে দুদকে স্থানান্তরিত হলে ২০২৩ জানুয়ারি মাসের ২ জানুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। পরে আদালত সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানির পর আজ রায় ঘোষণা করেন। 

অভিযোগপত্রে আশরাফুলের সহযোগি শেখ আহমদকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় শেখ আহমদ আদালতে উপস্থিত থাকলেও আশরাফুল পলাতক রয়েছেন।

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর