বৈসু উদযাপন দিয়ে পাহাড়ে উৎসবের আমেজ শুরু

পার্বত্য অঞ্চলে বৈসু উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে নববর্ষ উদযাপন। খাগড়াছড়ি ও রাঙামাটিতে ত্রিপুরা, চাকমা ও অন্যান্য জাতিগোষ্ঠীর বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে উৎসবের আমেজ।

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম

নতুন বছর বরণকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে এখন উৎসবের আমেজ। পুরোনো বছরকে বিদায় জানাতে পাহাড়ে চলছে নানা আয়োজন। খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে বৈসু উদযাপন। রাঙামাটিতে আদিবাসী ফোরামের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী আয়োজন।

পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে ত্রিপুরাদের প্রধান উৎসব বৈসু। খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকালে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বৈসুর আয়োজন। শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, গয়না এবং বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ।

বৈসু উদযাপন কমিটি সদস্য সচিব ধনেশ্বর ত্রিপুরা জানান, সংস্কৃতির মাধ্যমে ঐক্যের বন্ধন রচিত হওয়ার পাশাপাশি পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা তাদের। 

ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসুক-সাংগ্রাই-বিজু-বিহু উপলক্ষে রাঙামাটিতেও আদিবাসী ফোরামের উদ্যোগে চলছে বর্ণিল সব আয়োজন। সকালে পৌরসভা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ও পাংখোয়া সম্প্রদায়ের শিল্পীরা। 

পাহাড়ের নিজস্ব সুর ও নাচের ছন্দে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণিল শোভাযাত্রা।  

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
গেল দুদিনে উপজেলার ২০টিরও বেশি এতিমখানায় গিয়ে অভিযুক্ত উপজেলা যুবদল নেতা মনির হোসেন মোল্লা ১০ থেকে ১২ হাজার টাকা করে পৌঁছে দিয়েছেন এবং দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন এতিমখানাগুলোতে। তবে এসব অভিযোগও...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর