খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসব: পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ 

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

বর্ণাঢ্য শোভাযাত্রা ও মৈত্রী পানি বর্ষণ উৎসবের মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। নৃত্য ও গানের পরিবেশনায় উৎসবকে বরণ করে নেন মারমা শিল্পীরা।

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে মারমা সম্প্রদায়ের এ নববর্ষ উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

মঙ্গলবার সকালে জেলা সদরে মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার পরে বিভিন্ন বয়সী মারমা নারী-পুরুষ অংশ নেন। এতে নৃত্য ও গান পরিবেশন করে মারমা শিল্পীরা।

সাংগ্রাইয়ের অন্যতম আকর্ষণ ‘মৈত্রী পানি বর্ষণ’-এ অংশ নিয়ে পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানান তরুণ-তরুণীরা। নতুন বছর শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশায় তারা পানি খেলায় মেতে ওঠেন।

উৎসবে অংশ নেওয়া মারমা তরুণী জলিপ্রু মারমা বলেন, ‘আমরা সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকি। সাংগ্রাই শোভাযাত্রায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। নতুন বছর আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি।’

সাংগ্রাই উৎসবে এসেছেন তরুণীরা। ছবি: ইনডিপেনডেন্ট

সকালে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ওবায়দুল হক মৈত্রী পানি বর্ষণ উৎসবের উদ্বোধন করেন। একই স্থানে মারমা সম্প্রদায়ের বিভিন্ন শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

এর আগে একই মঞ্চে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী।

শোভাযাত্রাটি পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদের মাঠ থেকে শুরু হয়ে খাগড়াছড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পুরো শোভাযাত্রাজুড়ে ছিল ঐতিহ্যবাহী পোশাক, নাচ-গান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য প্রদর্শন।

মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী বলেন, ‘সাংগ্রাই উৎসব পালনের মধ্য দিয়ে মারমা জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও ইতিহাস সংরক্ষণ ও চর্চা আরও শক্তিশালী হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর