চাঁদপুরের মেঘনা পাড়ে ভাঙন আতঙ্ক

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

বর্ষার আগেই চাঁদপুরের মেঘনা পাড়ে শুরু হয়েছে ভাঙন আতঙ্ক। বিশেষ করে হাইমচরের গাজীনগর এলাকায় বালু দস্যুদের অবৈধ বালু উত্তোলনে ধসে গেছে রক্ষা বাঁধের একাংশ। ভিটেমাটি রক্ষা নিয়ে শঙ্কায় স্থানীয়রা।

মতলব উত্তরের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় দ্রুত সংস্কার ও রিভার ড্রাইভ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মেঘনা পাড়ে যখন সূর্য ডোবে, তখন কেবল দিন শেষ হয় না, চাঁদপুরের নদী পাড়ের হাজারো মানুষের বেঁচে থাকার স্বপ্নও যেন তলিয়ে যায়।

হাইমচরের গাজীনগর এলাকায় সম্প্রতি বালুদস্যুদের থাবায় এক রাতেই নদীগর্ভে বিলীন হয়েছে তীর সংরক্ষণ প্রকল্পের ১২০ মিটার এলাকা। পৈতৃক ভিটেমাটি হারানোর শঙ্কায় ক্ষুব্দ স্থানীয়রা।

ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, ‘বেরিবাঁধ রক্ষা না হলে পুরো মতলববাসী ক্ষতিগ্রস্ত হবে। এখন আশা করি এই বেরিবাঁধ কীভাবে বাঁচানো যায় সরকার সেই ব্যবস্থা করবে সরকার।’

আরেক ভুক্তভোগী বলেন, ‘বেরিবাঁধ পুনঃনির্মাণ করা এবং সেখানে সংরক্ষণের ব্যবস্থা করা। যাতে আগামী দিনে এইরকম বালু খেকোরা এখান থেকে বালু উত্তোলণ করতে না পারে। সেজন্য পাহাড়ার ব্যবস্থা করা।’

ভাঙন আতঙ্ক কেবল হাইমচরে নয়; মেঘনা-ধনাগোদা বেষ্টিত মতলব উত্তর উপজেলার ৫টি পয়েন্ট এখন মারাত্মক ঝুঁকিতে। এখলাসপুর ও বকুলতলা এলাকায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। 

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ‘মেঘনা নদীর ডান তীরবর্তী আলুবাজার ফেরিঘাট এলাকায় নদী ভাঙন আছে। সেক্ষেত্রে আমরা একটা বিস্তারিত কর্ম পরিকল্পনা (ডিটিপি) দিয়েছি। এটি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।’

চাঁদপুর মেঘনা-ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ বলেন, ‘স্থায়ী প্রতিরক্ষা বাঁধের জন্য আমাদের পাঁচটি প্যাকেজের কাজ চলমান রয়েছে। আমাদের যে জিও ব্যাগ রয়েছে, সেগুলো ডাম্পিং করে আমরা ওই স্থানগুলো প্রোটেক্টেড করি। প্রোটেক্টেড করে আমরা ব্লক বিছানোসহ ডাম্পিং করি।’   

 চরাঞ্চল ও মেঘনা-ডাকাতিয়া নদীর ভাঙন রোধে সংসদ অধিবেশনেও টেকসই বাঁধের দাবি তুলেছেন স্থানীয় সংসদ সদস্য।

মেঘনা পাড়ের মানুষের প্রত্যাশা, এবার হয়তো বালুদস্যুদের দৌরাত্ম্য থামবে এবং স্থায়ী বাঁধের মাধ্যমে রক্ষা পাবে তাদের আশ্রয়স্থল।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর