এবার সেই মৃত বন্যহাতির মাংস চুরির চেষ্টা 

রাঙামাটির লংগদু উপজেলায় মৃত একটি হাতির শুঁড় ও পায়ের অংশ কেটে নিয়ে যাওয়ার ঘটনার পর এবার সেই মৃত হাতির মাংস চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে আবারও মৃত হাতির মাংস চুরি চেষ্টা করে তারা।

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম

রাঙামাটির লংগদু উপজেলায় মৃত একটি হাতির শুঁড় ও পায়ের অংশ কেটে নিয়ে যাওয়ার ঘটনার পর এবার সেই মৃত হাতির মাংস চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে আবারও মৃত হাতির মাংস চুরি চেষ্টা করে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) টিম লিডার জয়নাল।

এই কর্মকর্তা বলেন, ‘আমাদের দুজন লোক মৃত হাতির পাহারায় ছিল। কোদাল, দা নিয়ে একাধিক ব্যক্তি রাতে মাংস চুরি করার জন্য আসে। তারা দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমিসহ কয়েকজন সেখানে যাই। তবে আমাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। ওই দলে প্রায় ২৫ জন ছিল। তারা কোদাল দিয়ে হাতিকে চাপা দেওয়া মাটি খুঁড়ে মাংস নেওয়ার চেষ্টা করে।’

মৃত হাতিটির মাংস চুরির চেষ্টা করেছে দৃর্বৃত্তরা। ছবি: ইনডিপেনডেন্টপাবলাখালী রেঞ্জের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘হাতির মাংস যাতে কেউ চুরি করে খেতে না পারে  সেজন্য হাতির শরীরে ব্লিচিং পাউডার এবং কেরোসিন তেল দিয়ে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়। স্থানীয় প্রশাসন এই বিষয়ে উদ্যোগ না নিলে দুর্গমতার সুযোগ আবারও মাংস চুরির চেষ্টা চালাতে পারে।

এর আগে রোববার দিবাগত রাতে বন্যহাতির শুড় ও পায়ের মাংস কেটে নিয়ে যায় দুবৃর্ত্তরা। গত রোববার সকালে রাঙামাটির লংগদুর ভাসান্যাদামে এলাকায় মৃত এশিয়ান বন্যহাতি দেখতে পায় স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। পরে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটিকে দেখে মাটি চাপা দেয়।

ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর