চট্টগ্রামে ফ্লাইওভারে যুবকের ঝুলন্ত মরদেহ, পুলিশ বলছে ‘ফাঁস দিয়েছেন নিজেই’

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সাগরিকা ফ্লাইওভারে কাউসার হামিদ প্রকাশ আবু কাউছার নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, কাউসার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা এবং তাঁকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ওই যুবকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এ ছাড়া ফ্লাইওভারে হেঁটে গিয়ে নিজেই গলায় ফাঁস দেন তিনি।

আপডেট : ১৩ মে ২০২৬, ০১:২৮ পিএম

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সাগরিকা ফ্লাইওভারে কাউসার হামিদ প্রকাশ আবু কাউছার নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, কাউসার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা এবং তাঁকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ওই যুবকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এ ছাড়া ফ্লাইওভারে হেঁটে গিয়ে নিজেই গলায় ফাঁস দেন তিনি।

আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের কর্মকর্তারা। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। নগরীর পশ্চিম ফিরোজ শাহ এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন ওই যুবক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে।

এর আগে মঙ্গলবার পাহাড়তলী এলাকায় সাগরিকা ফ্লাইওভার থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, ওই যুবক নিষিদ্ধ ঘোষিত আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কায়সার আহমেদ এবং তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আলমগীর হোসাইন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে সোমবার দিবাগত রাত ১টার দিকে সাগরিকা ফ্লাইওভার এসে ওই যুবক আত্মহত্যা করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরদিন সকালে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে ময়নাতদন্ত করা হয়। এতে শরীরে ফাঁসির দাগ ছাড়া কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশের এই কর্মকর্তা জানান, মারা যাওয়া ওই যুবক কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তবে তাঁর বিরুদ্ধে ৫ আগস্টের আগেই চাঁদাবাজি, দস্যুতাসহ ৬টি মামলা রয়েছে। তবে যোগাযোগ মাধ্যমে দলীয় পরিচয় দিয়ে খবর ছড়ানোর বিষয়টি সত্য নয়। একই নামের হওয়ায় এমন বিভ্রান্তি বলে দাবি এই কর্মকর্তার।

পুলিশের ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত হতাশা থেকেই আত্মহত্যা করেছেন ওই যুবক। 

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যায় নগরীর পশ্চিম ফিরোজ শাহ এলাকায় তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ওই এলাকায় ওই যুবকের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, গতকালই তাঁর মা ও দুই ভাই রাউজানের উড়িকচর গ্রামের বাড়িতে চলে যান।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর