কক্সবাজারে পাহাড় কাটার সময় প্রাণ গেল দুই শ্রমিকের 

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণের কাজ করার সময় পাহাড়ের মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণের কাজ করার সময় পাহাড়ের মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কে কালভার্ট নির্মাণের জন্য খননের কাজ চলাকালে হঠাৎ ওপর থেকে পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে শ্রমিকেরা চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইলিয়াস ও রাকিবকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, নিহত দুজনের মদদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিষয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

 

  

দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে হাজেরা বেগম (৪২) নামে ওই রোগীর...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা.  শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশ এখন ভালো নেই, আমরা সবাই স্বীকার করছি। এইটা সরকারও স্বীকার করতে বাধ্য।’ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল...
ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এই...
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আর থাকবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আজ শনিবার স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এই এলাকার সব...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের। কেউ বলছেন, সম্মেলনে যোগ না দেওয়ার কোনো প্রভাব নেই। বরং আমন্ত্রণ জানিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করেছে ভারত। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর