ব্রিকসে যুক্ত হওয়া নয়াদিল্লি ঘোষণাপত্রে যা আছে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতিতে যুক্ত হয়েছে নয়াদিল্লি ঘোষণাপত্র। শনিবার সম্মেলনের প্রথম দিনে এটি যুক্ত হয়েছে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ঘোষণাপত্রে ঐকমত্য, কূটনীতির মাধ্যমে সংঘাত নিরসন এবং একতরফা শুল্ক ও  শুল্ক-বহির্ভূত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া, বিশ্ব শাসনব্যবস্থা সংস্কারে ১০ দফা প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদি। 

তিনি বলেন, বৈশ্বিক সংকটে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলো সামনের সারিতে থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা পেছনের সারিতে রয়েছে। 

এদিকে, সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করতে সদস্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। এসময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ স্বার্থের অনুকূল নয় বলে মন্তব্য করেন তিনি।   

ব্রিকস সম্মেলন ঘিরে ভারতের দিল্লিতে জড়ো হয়েছে জোটের ১১ সদস্যের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে এসব ছাপিয়ে আলোচনায় রয়েছে একাধিক সাইডলাইন বৈঠক। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মার্কিন...
দিল্লিতে ব্রিকস সম্মেলন 
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হবে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন রুশ...
২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে নিয়ে যেতে চায় রাশিয়া ও ভারত। এছাড়া প্রতিরক্ষা, জ্বালানি ও বিরল খনিজ উপাদান খাতে পারস্পরিক সহযোগিতাও বাড়াতে চায় দু’দেশ।
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
দেশের বাজারে টানা চার দফা কমার পর এবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। ভ্যাটসহ দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি...
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছি।’ ‎শনিবার বিকেলে যশোর পিটিআই সভাকক্ষে আয়োজিত চাকরি মেলা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর