ব্রিকস সম্মেলনে বাংলাদেশের যোগ না দেওয়ায় যা বলছেন বিশ্লেষকরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের। কেউ বলছেন, সম্মেলনে যোগ না দেওয়ার কোনো প্রভাব নেই। বরং আমন্ত্রণ জানিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করেছে ভারত। তবে রয়েছে ভিন্ন মতও। আরেক বিশ্লেষকের মতে, ভারতের সঙ্গে টানাপোড়েনের কারণে ব্রিকস সম্মেলনে না যাওয়ার প্রভাব পড়বে ভূরাজনীতিতে। 

ভারতের দিল্লিতে বসেছে দুই দিনের ১৮তম ব্রিকস সম্মেলন। এক মঞ্চে হাজির বিশ্ব নেতারা। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বিমসটেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানোয় যোগ দেয়নি বাংলাদেশ। 

ব্রিকস সম্মেলনে যোগ না দেওয়ার কোনো প্রভাব দেখছেন না অধ্যাপক ফরিদুল আলম। বরং অংশ নিলে অমীমাংসিত ইস্যুতে সুযোগ নিতে পারত ভারত।  

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ফরিদুল আলম বলেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং একটি সুযোগ ভারত নিতে চাইছিল যে, যদি এই আমন্ত্রণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করেন তাহলে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখাও হবে, আর পাশাপাশি হয়তো ব্রিকসসহ অন্যান্য বিষয় নিয়ে আরও কথা বলা যাবে। ব্রিকসে বাংলাদেশের এই মুহূর্তে যোগ দেওয়া না দেওয়া খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়।' 

তবে ভিন্ন মত সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের। তাঁর মতে, ভারতের পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের সুযোগ ছিলো এই সম্মেলনে। 

সাবেক এই কূটনীতিক বলেন, 'অন্যান্য দেশতো এটা দেখছে, যে বাংলাদেশ একটা সুযোগ পেয়েছিল কিন্তু এখানে অংশ নিচ্ছে না। আপনি যদি যৌক্তিক কোনো কারণে অংশ না নিতেন, তাহলে ঠিক ছিল...ভারতের সঙ্গে আপনার যে সম্পর্কের টানাপোড়েন আছে, সেটা স্বাভাবিকভাবেই আপনি স্বাভাবিক পর্যায়ে নিলে আপনার জন্য ভালো। কিন্তু সেটা যদি স্বাভাবিক পর্যায়ে না-ও যায়, সেই অজুহাতে আপনি একটা আঞ্চলিক জোট বা আন্তর্জাতিক জোট, এটাকে অবহেলা করতে পারেন না।' 

ব্রিকস সম্মেলন বাংলাদেশের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন তিনি।

উদ্ভাবনী কাজে সরকার সব ধরণের সহযোগীতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার রাজধানীর নভোথিয়েটারে ‘বাংলাদেশ...
৩ মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে এক সমাবেশের মাধ্যমে এই কার্যক্রম উদ্ভোবন করেন তিনি।
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে দেখে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা.  শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশ এখন ভালো নেই, আমরা সবাই স্বীকার করছি। এইটা সরকারও স্বীকার করতে বাধ্য।’ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল...
ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এই...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আর থাকবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আজ শনিবার স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এই এলাকার সব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর