লক্ষ্মীপুরে স্কুলের হোস্টেলে ছাত্রের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ-ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফরিদ আহম্মেদ ভূঁইয়া অ্যাকাডেমির হোস্টেলে থাকা অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৮:১২ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফরিদ আহম্মেদ ভূঁইয়া অ্যাকাডেমির হোস্টেলে থাকা অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারের ফ্যামিলি ফ্যাশনের মালিক জিয়া উদ্দিনের ছেলে। মেহেদী রামগঞ্জের ফরিদ আহম্মেদ ভূঁইয়া অ্যাকাডেমির হোস্টেলে থেকে পড়াশোনা করত।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলেজ হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে নামে স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, মেহেদী হাসানকে নির্যাতন ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। এ ছাড়া একই অভিযোগ করেছেন শিক্ষার্থীর স্বজনেরা।  ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে বিক্ষোভ করে এলাকাবাসী। সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১২টায় পর্যন্ত দফায় দফায় প্রতিষ্ঠানের বাইরে-ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর চালানো হয়।

এদিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে জেলা গোয়েন্দা ও রামগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানায় পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা রয়েছে।

অন্যদিকে সন্তানের মৃত্যুর সংবাদ শোনার পর মেহেদী হাসানের বাবা জিয়া উদ্দিন হৃদরোগে আক্রান্ত হন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার হার্টে রিং বসানো হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর জেরে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী কারণে ঘটনা ঘটেছে, সেটা বের করা হবে। হত্যা না স্বাভাবিক ঘটনা সেটা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আবু রায়হান বিদ্যুতায়িত হওয়ার পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বেতন, বকেয়া বিলসহ যাবতীয় পাওয়া পরিশোধ ও সাত দফা দাবি আদায়ে নাসা গ্রুপের শ্রমিকেরা রাজধানীর তেজগাঁও সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন।
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে  প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।  সোমবার বিকেল ৬টার দিকের সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ায় এ ঘটনা হয়।
আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ...
 সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ফ্রান্স। এদিন এমবাপের জন্য ছিল রেকর্ডময়। ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ ৫৮ গোল। একই সাথে ফিফা বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা এখন ১৪ মিরোস্লাভ ক্লোসার...
হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করল। ম্যাচের ১৭ মিনিটে একটি, ৬০ মিনিটে দ্বিতীয়টি, এর পরের গোলটি মেসি করেছেন ৭৫ মিনিটের মাথায়। 
খেলাটির নাম যখন ফুটবল, আর মঞ্চ যখন বিশ্বকাপ, তখন কোনো পরাশক্তিই এখানে নিরাপদ নয়! সোমবারই তার সবচেয়ে বড় প্রমাণ দেখেছে বিশ্ব। লুই দে লা ফুয়েন্তের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর