সেনেগালকে ৩-১ গোলে হারাল ফ্রান্স

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৯:০৪ এএম

সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ফ্রান্স। এদিন এমবাপের জন্য ছিল রেকর্ডময়। ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ ৫৮ গোল। একই সাথে ফিফা বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা এখন ১৪ মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড, চলতি বিশ্বকাপেই হয়তো ভেঙে ফেলবেন এই ফরাসি তারকা। এদিকে হালান্ডের জোড়া গোলে, ইরাককে ৪-১ ব্যবধানে হারিয়েছে নরওয়ে।

২০০২ ফিফা বিশ্বকাপে, তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে আলোড়ন ফেলে দিয়েছিল সেনেগাল। বিশ্বকাপে সেটি ছিল আফ্রিকান দেশটির প্রথম ম্যাচ। এবারও ফ্রান্স প্রথমার্ধে যেমনটি খেলছিল, তাতে অঘটনের শঙ্কা জাগে। পুরো প্রথমার্ধে গোলের জন্য ফ্রান্সের মাত্র ১টি শট। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে গ্রুপ পর্বের কোনো ম্যাচের প্রথম ৪৫ মিনিটে, গোলের লক্ষ্যে ফ্রান্সের সবচেয়ে কম শট।

প্রথমার্ধে বরং ফরাসি শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিল সেনেগাল। সুর্বণ সুযোগ তৈরি করে একাধিকবার। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফ্রান্স। একের পর এক আক্রমণে দিশেহারা সেনেগাল। ৬৬ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে ফরাসিদের লিড এনে দেন এমবাপে। 

এর কিছুক্ষণ বাদে বদলি নেমেই ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। যোগ করা সময়ে এক গোল শোধ দিয়ে, নাটকীয়তা তৈরি করে সেনেগাল। তবে এক মিনিট পরই প্রায় ৩৫ গজ দূর থেকে শট নিয়ে অবিশ্বাস্য এক গোল করেন এমবাপে। সেই সাথে ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেন।

বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা এখন ১৪। মিরোস্লাভ ক্লোসার চেয়ে মাত্র দুই ধাপ দূরে। স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস প্রথম ম্যাচে হোঁচট খেলেও দাপুটে জয়ে হট ফেভারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ফ্রান্স।

হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করল। ম্যাচের ১৭ মিনিটে একটি, ৬০ মিনিটে দ্বিতীয়টি, এর পরের গোলটি মেসি করেছেন ৭৫ মিনিটের মাথায়। 
রাতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। ২০০২ বিশ্বকাপে ফরাসিদের হারিয়ে চমক দেখিয়েছিল আফ্রিকার দলটি। এবার প্রতিশোধ নিতে চাইবে দিদিয়ের দেশমের দল। নিউ জার্সিতে ম্যাচটি...
স্পেনের মতো দলকে বিশ্বকাপে রুখে দিয়ে এমন খ্যাতি পাবেন তা অনেকটাই স্বাভাবিক। কিন্তু ভোজিনিয়ার ফুটবলের আসার গল্প এবং তার নিজের নামকরণের গল্প জানলে আপনি অবাক হবেনই। কেপ ভার্দের এই তারকার প্রকৃত নামে...
নেইমারকে নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি প্রথম ম্যাচে। চোট সারিয়ে ব্রাজিলের হয়ে কবে মাঠে নামতে পারবেন, তা-ও অনিশ্চিত।
আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ...
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফরিদ আহম্মেদ ভূঁইয়া অ্যাকাডেমির হোস্টেলে থাকা অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ...
খেলাটির নাম যখন ফুটবল, আর মঞ্চ যখন বিশ্বকাপ, তখন কোনো পরাশক্তিই এখানে নিরাপদ নয়! সোমবারই তার সবচেয়ে বড় প্রমাণ দেখেছে বিশ্ব। লুই দে লা ফুয়েন্তের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে...
ইন্টারপোলের স্থানীয় প্রতিনিধি এনসিবির দুই সদস্যের কাছে মঙ্গলবার সাবেক আইজিপি বেনজীর আহমেদের মামলার তথ্য–উপাত্ত তুলে দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এই সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর