বেতন, বকেয়া বিলসহ যাবতীয় পাওয়া পরিশোধ ও সাত দফা দাবি আদায়ে নাসা গ্রুপের শ্রমিকেরা রাজধানীর তেজগাঁও সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন।
আজ মঙ্গলবার সকালে এ আন্দোলনের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় তেজগাঁও পুরো এলাকার সকল দিকের সড়কে। এক পর্যায়ে সড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ঈদের ও এরপরের বেতন ভাতাসহ নানা পাওনা আদায়ের দাবিতে তেজগাঁও ও মহাখালী প্রধান সড়কের মোড় অবরোধ করেন নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা।
এ সময় দাবি আদায়ে নানা স্লোগানে উত্তাল হয় এলাকা। তেজগাঁও ও এর আশেপাশের সকল সড়কে বসে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা।
টেবিলে সংলাপের আহ্বান নিয়ে আসে তেজগাঁও বিভাগের পুলিশ। প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধের মাঝ সময়ে শ্রম সচিবের পক্ষ থেকে সংকট সমাধানের খবর নিয়ে আসেন কল কারখানা উপ-মহাপরিদর্শক পরিদর্শক আতিকুর রহমান।
আন্দোলণের প্রায় ৩ঘণ্টা পর হুইসেল অভিযানে নামে তেজগাঁও বিভাগের পুলিশ। সেই সাথে ছত্রভঙ্গ করে দেওয়া হয় রাস্তার অবরোধকারীদের। এতে তেজগাঁও থেকে সকল দিকের রাস্তার যান চলাচল শুরু হয়।



