কুমিল্লায় মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০ 

 ঢাকাগামী বিআরটিসি বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডের ওপর উঠে যায়। একপর্যায়ে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত হয়। 

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিআরটিসি বাস উল্টে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী বিআরটিসি বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডের ওপর উঠে যায়। একপর্যায়ে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত হয়। 

বাসের এক যাত্রী জানান, হঠাৎ করেই বাসটি দুলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বাসটি আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এ সময় যাত্রীরা চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করেন। 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি।’

গত ১৫ জুন সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশ–ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে...
চট্টগ্রামের ইপিজেড এলাকায় ৪ বছর বয়সী শিশু আয়াতকে হত্যা ও মরদেহ ছয় টুকরো করে গুমের দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
পাবনার রুপপুরের রাশিয়ান নাগরিকের প্রটেকশন ডিউটিতে যাওয়ার সময় নাটোরের গুরুদাসপুরে পুলিশের পিকআপ ভ্যান উল্টে পড়ে চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এই...
শরীয়তপুরের ডামুড্যায় এস্কেভেটর দিয়ে উর্বর কৃষিজমি বিনষ্ট এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেকজনকে ৪...
ইরানের সঙ্গে হওয়া সমঝোতাটি চূড়ান্ত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি পছন্দ না হলে তিনি আবারও দেশটিতে বোমা হামলা শুরু করতে পারেন বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা...
লিওনেল মেসি তো ফুটবলের সর্বোচ্চ ট্রফিটাও জিতে নিজের গল্পটা অমর করে ফেলেছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো? ৪১ বছর বয়সে এসেও যে মানুষটা থামেননি, এবারে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামবেন...
ইরানকে দুর্বল করার লক্ষ্য ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, যুদ্ধের পর দেশটি আরও সংগঠিত ও কৌশলগতভাবে শক্ত অবস্থানে পৌঁছেছে, মধ্যপ্রাচ্যে প্রভাবও অক্ষুণ্ন রয়েছে।
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে মূলত বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।...
লোডিং...

এলাকার খবর