লক্ষ্মীপুরে সালিসে বৃদ্ধকে গুলি করার অভিযোগ নাতির বিরুদ্ধে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিসি বৈঠকে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। পরে তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে ডাকা সালিসি বৈঠককে কেন্দ্র করে ওই বৃদ্ধের নাতি আশিক তাঁকে গুলি করে। 

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৮:১৭ এএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিসি বৈঠকে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। পরে তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে ডাকা সালিসি বৈঠককে কেন্দ্র করে ওই বৃদ্ধের নাতি আশিক তাঁকে গুলি করে। 

শনিবার সন্ধ্যায় উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে ।

গুলিবিদ্ধ নজরুল রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ঘটনায় শনিবার সকালে স্থানীয়ভাবে সালিসি বৈঠক হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন ছিলেন। ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তিনি মোবাইলফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানান। আশিক ঘটনাটি জানতে পেরে সন্ধ্যায় এলাকায় যান। এ সময় ঘটনাটি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি বৃদ্ধ নজরুলকে গুলি করেন। তার বাম হাতে কব্জির ওপর গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পর থেকে আশিক পলাতক রয়েছেন।

ইসমাইল হোসেন ফারুক বলেন, ‘আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল। তার মা তাকে মোবাইল করে আনিয়েছে। এখন আমাকেও হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

গুলিবিদ্ধ নজরুল ইসলাম বলেন, ‘ফারুক আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সালিস বৈঠকে ফারুকের স্ত্রী আয়েশা উত্তেজিত হয়ে উঠে। সে কারো কথা শুনতে রাজি ছিল না। এ নিয়ে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে আশিক এসে আমাকে গুলি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামিম মোহাম্মদ আফজাল বলেন, ‘আমরা তাকে এক্স-রে করতে বলেছি। এক্স-রে করার পর গুলি ভেতরে আছে কিনা বলা যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী পাঠানো হয়েছে।’

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় শরীরে বিদ্ধ হওয়া একটি গুলি ৫৫ বছর পর অপসারণ করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তি মন্নাস আলী (৭৫)। ১৯৭১ সালে...
নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশু মামাতো–ফুফাতো বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামের এক পুকুরে এ ঘটনা ঘটে। মনোহরদা থানার...
আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি এবং ফুলবাড়িয়া এলাকার মোবাইল পার্টসের ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা...
গ্রেপ্তার-মামলা দিয়েও বরিশালে মাদকের কেনাবেচা কমানো যাচ্ছে না। পুলিশের দাবি একাধিকবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাও, জামিন পেয়ে আবার একই কাজ শুরু করেন। তাই অভিযানের সুফল নেই। মামলা করার ক্ষেত্রে...
ফুটবল বিশ্বকাপে আজ রাত ২টায় রোমাঞ্চকর ম্যাচ। শেষ ষোলোর লড়াইয়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচে নেইমার খেলতে পারেন পুরো ৯০ মিনিট। মুখোমুখি লড়াইয়ে নরওয়ে কখনো হারেনি...
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠানোর তথ্য দিয়েছেন...
জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচারের অভিযোগে আনিস আলমগীর, জান্নাতুল পিয়া ও সোমা ইসলামসহ আরও ৬ জনের বিরুদ্ধেও রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরাম নামেন একটি সংগঠন এই...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর আগেই শুরু হচ্ছে ঋণের কিস্তি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচককে এ বছরের মধ্যে কিস্তির দুই হাজার ২০০ কোটি টাকা দিতে হবে জাপান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর