যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি 

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠানোর তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং উনার নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী চিঠিতে বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

ট্রাম্পের উদ্দেশে চিঠিতে তারেক রহমান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বাস্তবমুখী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহিমান্বিত অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেশজুড়ে এই গৌরবময় উপলক্ষ উদযাপন করছে, তখন ‘আমেরিকা ২৫০’ উদ্যোগ বিশ্বজুড়ে মানুষকে ‘আমেরিকান ড্রিম’, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, আদর্শ এবং বিশ্বের প্রতি আমেরিকার অবদান থেকে অনুপ্রেরণা লাভের সুযোগ করে দিচ্ছে। স্বাধীনতার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় এক বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে নিবিড় যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে উন্নীত হয়েছে। বর্তমানে আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি।’

তারেক রহমান বলেন, বিশেষ করে চলতি বছরের শুরু থেকেই বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধানমন্ত্রী চিঠিতে বলেন, ‘আপনাকে আশ্বস্ত করছি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে আমাদের অংশীদারত্ব আরও সুদৃঢ় ও গভীর করার লক্ষ্যে আমার সরকার আপনার প্রশাসনের সঙ্গে কাজ করে যাবে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ জনগণের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের অর্জন নয়, বরং সকল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন। তিনি শহীদ ও আহতদের...
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ। ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ...
 প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে সফল হিসেবে উল্লেখ করেছেন ঢাকার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকালে...
হাম, ডেঙ্গু, কোভিডের মতো প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন সক্ষমতা-সম্পন্ন সরকারি...
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে নেইমারকে নিয়ে সুখবর দিয়েছেন হেড কোচ কার্লো আনচেলত্তি। যদিও পাকেতা-রাফিনিয়ার চোটে দলীয় ভারসাম্যের কথাও ভাবতে হচ্ছে ব্রাজিলকে। আর সেলেসাওদের রুখতে...
সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর