সরকারি চাকরিতে বেতন বাড়ানোর প্রভাব পড়বে বাজারে, মত বিশেষজ্ঞদের

সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ফলে বছরে সরকারের ব্যয় বাড়বে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। মূল্যস্ফীতি, আয় বৈষম্য এবং বেসরকারি চাকরিজীবীদের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে অর্থনীতিবিদদের...

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম

দেশে সরকারি চাকরিজীবী মাত্র ১৪ লাখ। এদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোয় সরকারের খরচ বাড়ছে এক লাখ কোটি টাকার বেশি। কিন্তু মূল্যস্ফীতির চাপ সামলাতে বেসরকারি চাকরিজীবীদের নিয়ে কোনো পরিকল্পনা নেই।  

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চাকরিজীবী প্রায় ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার। এর মধ্যে ৪ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৭৬০ জনই বেসরকারি খাতে কর্মরত। বিপরীতে সরকারি চাকরিজীবী মাত্র ৪ দশমিক ৭ শতাংশ। 

বেতন বাড়ানো হচ্ছে ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর। এদের মধ্যে একজন, বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা শওকত হোসেন। দশম গ্রেডের কর্মকর্তা হিসেবে তার বেতন কমপক্ষে ৩৮ হাজার টাকা। শাওন জানান, নতুন পে-স্কেলে বেতন বাড়ানো হতে পারে প্রায় শতভাগ। সংসার চালাতে এতদিন হিমশিম খেলেও এখন স্বস্তি ফিরতে পারে।   

কিন্তু বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে কোনো পরিকল্পনা নেই সরকারের। তাই দুশ্চিন্তায় মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সির  ম্যানেজার ইনামুল হক। ১০ বছর ধরে চাকরি করে বেতন বেড়েছে সামান্য। মূল্যস্ফীতির চাপ সামলানো কঠিন হবে বলে মনে করেন তিনি।  

অর্থনীতিবিদরা বলছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোয় আয় বৈষম্য আরও প্রকট হবে। শহর ও গ্রামে ব্যবধান বাড়বে। কারণ সরকারি চাকরির বড় অংশই শহরকেন্দ্রিক।  

অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘বেতন বাড়ানোর প্রভাব পড়বে বাজারে, জীবনমানে ও সামগ্রিক অর্থনীতিতে। যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।’

বিশেষজ্ঞরা বলছেন, নুতন পে-স্কেল বাস্তবায়ন করতে বছরে সরকারের খরচ বাড়বে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। ফলে বেসরকারি খাতের সুরক্ষা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। 

 

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে।
দেশে, বিদেশি বিনিয়োগের পরিসংখ্যান কিছুটা স্বস্তির, তবে নতুন বিনিয়োগের সংকট এখনও কাটেনি। এমনটাই মনে করেন ব্যবসায়ী ও বিশ্লেষকেরা। তারা বলছেন, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমলাতান্ত্রিক জটিলতা...
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে শুধু অভিযান আর জরিমানা যথেষ্ট নয়। সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি পণ্য পরিবহনে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার ব্যবসায়ীদের...
এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আগ্রহী নির্মাতাদের জন্য সুখবর। পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ২৫ লাখ টাকা অনুদান দিতে যাচ্ছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স...
দীর্ঘ ১৯ বছরের বিরতির পর মুক্তি পাওয়া 'আওয়ারাপান'-এর সিক্যুয়াল 'আওয়ারাপান ২' বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে। বলিউড অভিনেতা এমরান হাশমি অভিনীত এই ছবিটি মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী ১৩০...
চিকিৎসকের ভুলের কারণে ভুল শুক্রাণু বা ডিম্বাণু দাতার মাধ্যমে জন্ম নিয়েছে অন্তত ৩০টি শিশু। সাইপ্রাসের ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এই টেস্ট টিউব বেবিদের...
ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ফারুক—দর্শকদের প্রিয় ‘মিয়া ভাই’—এর জন্মবার্ষিকী আজ। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি শুধু একজন জনপ্রিয় নায়ক নন, তিনি একসময়কার ঢাকাই চলচ্চিত্রের তারকা-সংস্কৃতির অন্যতম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর