প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৮:০২ এএম

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয়। পেনাল্টি থেকে পাওয়া এমবাপের একমাত্র গোলের কল্যাণে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফরাসিরা। শেষ আটে আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে বেশ ফিজিক্যাল ফুটবল খেলেছে প্যারাগুয়ে। জোগো বনিতোর বাইরে লাতিন ফুটবলের আরেক ধারা। ধারণা করা হচ্ছিল এমবাপে, ডেম্বেলেরা গোলের বন্যা বইয়ে দিবে। তবে প্যারাগুয়ের লো ব্লোক ডিফেন্স এতোটাই শক্তিশালী ছিল যে ফ্রান্স প্রথমার্থে পেরে উঠেনি। 

দ্বিতীয়ার্ধেও যে ফরাসিরা প্যারাগুয়ে ডিফেন্সের সাথে খুব পারল, এমনটি নয়।জয়সূচক যে গোলটি পেল ফ্রান্স, তাও এল পেনাল্টি থেকে। বার্কোলার বদলি নামা দুয়ে ডিবক্সে দুর্দান্ত ড্রিবল করছিলেন। তাকে ঠেকাতে ফাউল করে বসে প্যারাগুয়ে ডিফেন্ডার। সেই এক ভুলের খেসারতে নির্ধারিত সময়ে ম্যাচ হারা লাগলো। নইলে টাইব্রেকারের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনায় ঠিকমতোই এগোচ্ছিল প্যারাগুয়ে।

সফল স্পট কিকে চলতি আসরে মেসির সমান ৭ গোল হলো এমবাপের। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির ২০ গোল থেকে আর মাত্র একটি গোল দূরে আছেন এমবাপে।

এমবাপেকে আটকে রাখতে মরিয়া ছিল প্যারাগুয়ে ডিফেন্ডাররা। তারপরও যোগ করা সময়ে একাধিকবার দারুন সুযোগ তৈরি করেছিলেন এমবাপে। গোলের দেখা পেলে এ ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসে মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড ছুয়ে ফেলতেন ফরাসি তারকা। 

প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ফ্রান্স। সেখানে তাদের লড়তে হবে আফ্রিকান পরাশক্তি মরক্কোর বিপক্ষে।

ফুটবল বিশ্বকাপে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো।   
জাপানের বিপক্ষে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। সামনে তখনও ঝুলছে নকআউট থেকে বিদায় নিয়ে শেষ ষোলোতে উঠতে না পারার মতো এক চরম লজ্জার হাতছানি। এর ওপর...
কলম্বিয়া-ঘানা ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু-র লড়াই। একইসঙ্গে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর নির্ধারিত ১৬ দলও। এবার শুরু হবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই।
ফেবারিট ফ্রান্স নাকি জায়ান্ট-কিলার প্যারাগুয়ে। বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি-টু থেকে কে যাবে শেষ ষোলোতে। টুর্নামেন্টের অপ্রতিরোধ্য ফ্রান্স সবদিক থেকে এগিয়ে। তবে, জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে আছে...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর আগেই শুরু হচ্ছে ঋণের কিস্তি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচককে এ বছরের মধ্যে কিস্তির দুই হাজার ২০০ কোটি টাকা দিতে হবে জাপান...
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে এক যুবককে পিটুনি দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের বেশ কয়েকজন নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পড়ছেন তেহরানের বাসিন্দারা। প্রিয় নেতার জন্য প্রার্থনার পাশাপাশি প্রতিশোধের অঙ্গীকার করছেন তারা। অনেকেই বলছেন, তিনি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর