চট্টগ্রামে পিটুনিতে হত্যা মামলার আসামি নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটুনিতে মো. নুরুল ইসলাম প্রকাশ ইরান নামের এক ব্যক্তি নিহত হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় চিহ্নিত মাদক কারবারি।

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটুনিতে মো. নুরুল ইসলাম প্রকাশ ইরান নামের এক ব্যক্তি নিহত হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় চিহ্নিত মাদক কারবারি।

গতকাল শনিবার রাতে সীতাকুণ্ডের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাটেরখীল এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহত ইরান এলাকায় দীর্ঘ দিন ধরে মাদককারবার পরিচালনা করে আসছিলেন। গত ২০ জুলাই রাতে ইয়াবা হারিয়ে যাওয়ার অজুহাতে নাইম নামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন চালায় ইরানের বাহিনী। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় নাইম মারা যান।

শনিবার নাইমের জানাজা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ জনতা ইরান ও তার সহযোগীদের ওপর চড়াও হয়। প্রথমে ইরানকে না পেয়ে তার এক সহযোগীকে পিটুনি দেয়। পরবর্তীতে একটি ঘরে ইরান আত্মগোপনে থাকার খবর পেয়ে শত শত মানুষ তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে পিটিয়ে হত্যা করে এবং তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ গিয়ে নিহত ইরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

ওসি আরও জানান, গণপিটুনিতে নিহত ইরান দুইটি হত্যা মামলার আসামি ছিলেন।

নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পটুয়াখালীর বাউফলে সরকারি একটি নিয়োগ পরীক্ষা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরীক্ষা চলাকালে অননুমোদিত ব্যক্তির প্রবেশ, বাইরে থেকে ভিডিও ধারণ এবং নিয়োগে প্রভাব বিস্তারের অভিযোগকে কেন্দ্র করে মুখোমুখি...
কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছে‌লে‌কে ছুরিকাঘাতের অভিযোগে উঠে‌ছে ট্রেনের এক স্টাফের বিরু‌দ্ধে। শনিবার দুপুরে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ...
মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মাত্র ৫ মাসেই অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন।
হজে যেতে পারবেন না ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা। আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব‍্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর