নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১১:২৭ এএম

নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোর ৫ টার মধ্যে যেকোন সময়ে এই ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত মাহফুল মিয়া উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকু্ব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, শনিবার রাতের খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।

প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে ওসি বলেন, প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে মাফুলের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটুনিতে মো. নুরুল ইসলাম প্রকাশ ইরান নামের এক ব্যক্তি নিহত হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় চিহ্নিত মাদক কারবারি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তায় বুলেট দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ...
নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামের এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকায় জননী নামের এক ছাত্রাবাস থেকে ওই...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার। ব্যবসায়ীরা বলছেন, নিরাপত্তা জোরদার...
তবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ স্পেনের কাছে ফাইনালে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে বর্তমানে তদন্ত করছে ফিফা। একদিকে আর্জেন্টিনা ফুটবলারদের বিশৃঙ্খল আচরণ নিয়ে ফিফার তদন্ত, অন্যদিকে...
কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রতিবেদন...
নওগাঁ জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০২৬) সভাপতি পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নওগাঁ থেকে প্রকাশিত প্রথম সংবাদের সম্পাদক এস এম...
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর