চট্টগ্রামে নির্মাণেই সীমাবদ্ধ ফুটওভারব্রিজ, ব্যবহার নেই

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

চট্টগ্রামে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে অন্তত ৫টি ফুটওভারব্রিজ। এর মধ্যে একমাত্র এলিভেটেড ফুটওভারব্রিজটি চালু ছিল মাত্র ২ মাস। সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্থাপনার সুফল মেলেনি, বলছেন স্থানীয়রা। এ পরিস্থিতিতে নতুন ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণে সিটি করপোরেশনের পরিকল্পনার ক্ষেত্রে যথাযথ সমীক্ষা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের।

শুলকবহরে দুই ফ্লাইওভারের মাঝে কর্ণফুলী সেতুর আদলে তৈরি ফুটওভারব্রিজের ব্যবহার নেই বললেই চলে। একদিকে উঁচু সিঁড়ি, অন্যদিকে যাত্রী পারাপার কম। বেশিরভাগ সময় জনশূন্যই থাকে ফুটওভারব্রিজটি। 

একই অবস্থা সিটি করপোরেশন নির্মিত আরও ৪টি ফুটওভারব্রিজের। ২০২০ সালে প্রায় ৪ কোটি টাকায় তৈরি চট্টগ্রামের একমাত্র এস্কেলেটর ফুটওভারব্রিজটি মাত্র দুমাস সচল ছিল। অথচ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ফুটওভারব্রিজের দাবি দীর্ঘদিনের। 

নগর পরিকল্পনাবিদ দেলোয়ার মজুমদার বলেন, ‘যাচাই-বাছাই ছাড়াই অহেতুক প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নেওয়া উচিত।’

লালখানবাজার ও জিইসি মোড়ে ফুটওভারব্রিজ নির্মাণ করছে সিটি করপোরেশন। উদ্বোধনের অপেক্ষায় আরেকটি। গুরুত্বপূর্ণ ৩৮টি মোড়ে ফুটওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।  

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘অতীত ভুল বিবেচনা করেই নতুন প্রকল্প বাস্তবায়ন হবে।’

সিটি করপোরেশন ছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, মুরাদপুরে ফুটওভারব্রিজ নির্মাণ করে। জনগণের প্রয়োজন বিবেচনা করে অবকাঠামো নির্মাণের তাগিদ স্থানীয়দের। 

দীর্ঘদিনের ভয়, অনিশ্চয়তা ও অস্থিরতার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বান্দরবানের দুর্গম পাহাড়ি সীমান্তের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে একসময় ঘরছাড়া হওয়া বম সম্প্রদায়ের মানুষ...
শেরপুরের তাজ কোল্ড স্টোরেজে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকেজের কারণে পচে গেছে প্রায় ৫৭ হাজার বস্তা আলু। পাইপ ফেটে গ্যাস ছড়িয়ে পড়ায় প্রায় ৩ হাজার ১০০ মেট্রিক টন আলুর পুরোটাই নষ্ট হয়ে গেছে, যার...
বান্দরবানের রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বগালেক সড়কের পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
বেশি লাভের আশায় সংরক্ষণ করা পেঁয়াজই এখন মেহেরপুরের চাষিদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংরক্ষণাগারে পেঁয়াজ পচে নষ্ট হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষি বিভাগ...
ধর্ম চর্চাকারীরা ধর্ম ব্যবসায়ীদের সঠিকভাবে চিনতে পারলে ধর্মচর্চা সার্থক হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে...
দুর্নীতি দমনে ব্যর্থ হওয়ায় বর্তমান সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বলে বন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৩৭ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে চায়। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর