ধর্ম ব্যবসায়ীদের চিনতে পারলে ধর্মচর্চা স্বার্থক হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম

ধর্ম  চর্চাকারীরা ধর্ম ব্যবসায়ীদের সঠিকভাবে চিনতে পারলে ধর্মচর্চা স্বার্থক হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
  
তথ্যমন্ত্রী বলেন, আমাদের ধর্মচর্চা তখনই স্বার্থক হবে যখন আমরা ধর্ম চর্চাকারীরা ধর্ম ব্যবসায়ীদেরকে সঠিকভাবে চিনতে পারব। আমরা যে যার ধর্মকে কঠিনভাবে চর্চা ও বিশ্বাস করব। সেই কারণেই আমরা সকল ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করব। যখনই আপনার, আমার ধর্ম বিশ্বাস, চর্চাকে কোনো মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে সঙ্গে সঙ্গে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করবেন।

মন্ত্রী আরও বলেন, পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ–বিভাজন তৈরির প্রত্যক্ষ–পরোক্ষ ও দৃশ্যমান–অদৃশ্যমান কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। 

জহির উদ্দিন স্বপন বলেন, কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোনো রাষ্ট্রকে ধর্মের মাধ্যমে গ্রাস করবে– বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, মানবতার বিরোধিতা করে এবং ধর্মের মূল মর্মবাদের বিরোধিতা করে। 

তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির কোনো মার্কা দেবত্ব প্রদত্ত মার্কা নয়। রাজনৈতিক মার্কা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কোনো দেব-দেবী নয়। রাজনৈতিক নেতা–নেত্রীদের সমস্ত বক্তব্য জনগণের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত জনগণ তার কল্যাণ কর্মসূচি হিসেবে গ্রহণ করবে ততক্ষণ সেই দল, সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে। আর যখন থাকবে না তখন বর্জন করে দিতে হবে।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আলোচনা সভার শুরুতে ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। 

ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ। ঘণ্টা ও কাঁসরের ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত চারপাশ। উৎসবের আমেজে শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর