নোয়াখালীতে ‘বিএনপি নেতাকে লক্ষ্য করে’ ছোড়া গুলি লাগল সহযোগীর বুকে

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:০০ এএম

নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেমকে (৬০) লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তিনি রক্ষা পেলেও তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াছিন সেন্টু (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটের মূল গলির ওবয়াদুলের চা দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান।

পুলিশ ও স্থানীন জানান, বিএনপি নেতা আবুল কাশেম রাজনীতির পাশাপাশি নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারে জাতীয় হর্কাস মার্কেটের অফিসে বসেন। রাত পৌনে ১২টার দিকে তিনি তার সহযোগী সেন্টুসহ অফিস থেকে বের হয়ে যান।

এক পর্যায়ে তারা দুজন হাঁটতে হাঁটতে হর্কাস মার্কেটের মূলগলির ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।  

বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা আবুল কাশেমকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগী সেন্টুর বুকে লাগে।   

রাজধানীর সিদ্ধেশ্বরীতে আটতলা ভবন থেকে নিচে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের এক কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের দাবি, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি জারি পরোয়ানা ছিল। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই...
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত...
রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হলের সিট দখল ও উসকানিমূলক কথাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশইসলামী ছাত্রশিবির। ছাত্র সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর...
রাজধানীর পৃথক স্থান থেকে আহত হয়ে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যায় এবং একজন গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসা রয়েছেন।
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক...
সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক যাত্রী আহত হয়েছেন।
মাদক প্রতিরোধে সরকার নতুন করে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে মাদক কারবারিদের নতুন তালিকা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার...
কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। এতে গত দুই সপ্তাহের তীব্র সংকট কমেছে।
লোডিং...

এলাকার খবর