মাদক কারবারিদের নতুন তালিকা হচ্ছে, গুরুত্বপূর্ণ রুটে বসছে ক্যাম্প

মাদক প্রতিরোধে সরকার নতুন করে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে মাদক কারবারিদের নতুন তালিকা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সার্কিট হাউসে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নসংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন। 

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

মাদক প্রতিরোধে সরকার নতুন করে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে মাদক কারবারিদের নতুন তালিকা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সার্কিট হাউসে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নসংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কক্সবাজারে মাদক, চোরাচালান ও অপহরণ ঠেকাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। সীমান্ত, সমুদ্রপথ ও চোরাচালানের রুটে যৌথ বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও নৌবাহিনীর টহল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ক্যাম্প স্থাপন করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে সিসিটিভি পুনঃস্থাপন, ইয়াবা বহনকারী ও মাদক কারবারিদের শনাক্তকরণ এবং টেকনাফ-উখিয়ার জেলে ও নৌযানের নিবন্ধন কার্যক্রম জোরদার করা হবে। পাশিপাশি টেকনাফে অপহরণ বন্ধে দুইটি সেনা ক্যাম্প স্থাপনার পরিকল্পনা রয়েছে।’

বৈঠকে কক্সবাজারে উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া অপহরণের ঘটনাও গুরুত্ব পায়। বিশেষ করে পাহাড়ি এলাকায় মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ এবং এর সঙ্গে মাদক কারবারিদের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরা হয়। 

বৈঠকে কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার রাতে কক্সবাজার যান। 

চট্টগ্রামে গতরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সকালে নগরীর নীচু এলাকায় জলজট তৈরি হয়।
সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। আজমাইন আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা ও মাদক মামলার আসামি। 
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্টের দেওয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি সিএনসি ইউরেনাস নামে মাল্টার পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ আটকা পড়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে নাসা। "জেমস ওয়েব" স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণের অপেক্ষায় নেন্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। "ডার্ক ম্যাটার, ডার্ক...
অথচ এই দিওমান্দের ছোট বেলায় জার্সি কেনার টাকা ছিল না। বাজার থেকে নকল জার্সি কিনে, জার্সির পেছনে ‘প্রিয় তারকা’ ক্রিস্টিয়ানো রোনালদোর নাম মার্কার দিয়ে হাতে লিখতেন ইয়ান দিওমান্দে। এতটাই অর্থকষ্টের...
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক...
সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক যাত্রী আহত হয়েছেন।
লোডিং...

এলাকার খবর