আবাসিক হোটেলে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, গুরুতর আহত স্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়ায় ‘রিলাক্স জোন’ নামের একটি আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর স্ত্রী তাহমিনা আক্তারকে গুরুতর আহত ও ১০ মাস বয়সী সন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হোসেন জানান, নিহত আমিনুল ইসলাম মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টারবাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রাঙামাটি পার্বত্য জেলার পুলিশলাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রোববার দুপুরে তিনি হোটেলটির ১০৪ নম্বর কক্ষে ওঠেন। সোমবার সকালে হোটেল কর্তৃপক্ষ কক্ষে কড়া নাড়লে আমিনুলের স্ত্রী তাহমিনা ভেতর থেকে দরজা খুলে দেন। এ সময় তিনি আহত অবস্থায় ছিলেন। পরে কক্ষের ভেতরে আমিনুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় কর্তৃপক্ষ।

আমিনুল-তাহমিনা দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল বলে জেনেছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আমিনুল স্ত্রীকে মারধরের পর আত্মহত্যা করতে পারেন। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

নোয়াখালী সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে কারামুক্ত নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার কর্মী আটক হয়েছেন। গতকাল রোববার বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে...
চাঁদপুরের হাইমচর হাসপাতালের অব্যবস্থাপনার কারণে জেলা সিভিল সার্জন মোহাম্মদ নূরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশের দুই ঘণ্টা পর তাকে আবারও চাকরিতে বহাল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো....
কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের এক বাড়ির মালিককে হত্যার অভিযোগ উঠেছে তারই বাড়ির ভাড়াটিয়া এক নারীর বিরুদ্ধে। হত্যার পর ঘটনা আড়াল করতে মরদেহ খন্ড করে পলিথিনে ভরে ৯টি প্যাকেট করে বাড়ির...
ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুর রেল স্টেশন এলাকায় রেললাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্ন–বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ...
জনতার রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত...
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের আওতায় ৩টি গ্রাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন...
৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। দুদকে অভিযোগটি দাখিল করে এই বিষয়ে অনুসন্ধানের জন্য অনুরোধ...
দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও ভক্তদের কাছে নায়ক সালমান শাহর মৃত্যু আজও এক রহস্য। সম্প্রতি এই ক্ষণজন্মা নায়কের হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন। রোববার (৯...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর