সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংক, যে অভিযোগ আনা হলো

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। দুদকে অভিযোগটি দাখিল করে এই বিষয়ে অনুসন্ধানের জন্য অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক।

মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকার সময় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী দুদকে এ অভিযোগ জমা দেন।

এতে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম।

আর তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আবদুল হামিদ মিঞা ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অনৈতিক কাজের অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার তদন্ত করে এসব অসংগতি খুঁজে পেয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হলেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। রোববার দুপুরে বিরোধী জোটের বৈঠক শেষে এ ঘোষণা দেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম। 
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন—রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা এটি। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের শীর্ষ পদের জন্য বেশ কয়েকটি নাম গুঞ্জনে...
দুর্নীতি ও অর্থ আত্মসাটের বড় দুটি মামলা নিয়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জন্য আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুজন। সোমবার সকালে নবীগঞ্জ উপজেলার...
বড় ব্যাটারির স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নিয়ে বাজারে...
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের ১৩ বছর পর সুপ্রিম কোর্টে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আযাদ। আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর আপিল শুনানি মুলতবি করেছেন আপিল...
চাঁদপুরের মেঘনা নদীর ত্রিমোহনা এলাকায় সাড়ে চার হাজার বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার বিকেলে ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারে থাকা চারজনকেই জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর