মাদক কারবারির সঙ্গে যোগাযোগ, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

মাদক কারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। 

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম

মাদক কারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। 

বিষয়টি বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাই চৌধুরী। তিনি জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

সাময়িক বরখাস্তকৃতরা হলেন– এসআই আরিফ হোসাইন, এএসআই শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, কনস্টেবল ইসতিয়াক ও গাড়িচালক নজরুল ইসলাম। 

গেল ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় স্থানীয়দের হাতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি আটক হন। স্থানীয়দের অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথোপকথন, হোয়াটসঅ্যাপ চ্যাট, ভয়েস ক্লিপ ও অর্থ লেনদেনের তথ্য পাওয়ার দাবি করেন স্থানীয়রা।  

২৯ জুলাই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে শাহরাস্তিসহ চাঁদপুরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। ৩০ জুলাই কচুয়া সার্কেলের এএসপি মো. আবদুল হাই চৌধুরী জানিয়েছিলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।  

পুলিশ সূত্র জানায়, তদন্ত চলাকালে এএসআই শহীদ উল্লাহকে ৩ আগস্ট এবং কনস্টেবল শরিফ উদ্দিনকে ৫ আগস্ট কুমিল্লায় বদলি করা হয়। পরে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচজনের বিরুদ্ধেই সাময়িক বরখাস্তের আদেশ আসে।

কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর