সরবরাহ না থাকায় চট্টগ্রামে আজও সিএনজিচালিত গাড়ির গ্যাস সংকট অব্যাহত রয়েছে। এই ধাপে গত তিন দিন ধরে চলছে এই সংকট চলছে।
বৃহস্পতিবার সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পর্যাপ্ত চাপ ও সরবরাহ না থাকায় রিফুয়েলিং স্টেশনগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। বেশিরভাগ সিএনজি স্টেশন গ্যাস সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে।
এদিকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না মেলায় দুর্ভোগে পড়েছে গাড়ি চালকেরা। যে স্টেশনগুলো খোলা রয়েছে সেখানেও মিলছে সীমিত গ্যাস।
অন্যদিকে গ্যাস না পাওয়ায় রাস্তায় সিএনজিচালিত যানবাহনের সংখ্যা কম গেছে। অনেক গাড়ি গ্যাস না থাকার অজুহাতে ভাড়ি বাড়িয়ে দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
এর আগে ৫ আগস্ট সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বৃদ্ধি পায়। গত ২১ জুলাই মাতারবাড়ি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর থেকে গ্যাস সংকটের শুরু। তবে এই বিষয়ে কোনো তথ্য দিতে রাজি নয় কর্ণফুলি গ্যাস।



