ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম

নব্বই দশকে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখেন সাবরিন সাকা মীম। পরবর্তীতে অভিনয় প্রতিভা দিয়ে নাট্যাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। প্রায় ১৪ বছর আগে ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে ঘর বাঁধেন এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত টেকেনি সেই সংসার। বিচ্ছেদের প্রায় ৯ বছর পর নিজের দাম্পত্য জীবন ও বিবাহবিচ্ছেদের আদ্যোপান্ত জানালেন মীম।

সংগীতশিল্পী পুতুলের পডকাস্টে অতিথি হয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানে উঠে আসে বিয়ের সময়কার নানা স্মৃতি, সংসার টিকিয়ে রাখার চেষ্টা এবং বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কঠিন সময়ের কথা।

তবে সংসার ভাঙার পেছনে অভিনয়ই মূল কারণ কি না—এমন প্রশ্নের জবাবে মীম বলেন, ‘আপনি হয়তো গান পছন্দ করেন, আরেকজনের গান নাই পছন্দ হতে পারে। আমি অভিনয় পছন্দ করি, একটা মানুষের অভিনয় নাও ভালো লাগতে পারে। কেউ হয়তো খুব পড়াশোনা পছন্দ করেন, আমার হয়তো পড়াশোনা পছন্দ হয় না! এরকমটা হতেই পারে! এসব কোনো বিষয় না। এছাড়াও আরো অনেক ইস্যু ছিল, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেগুলো আরো খারাপের দিকে যাচ্ছিল।’

সংসার টিকিয়ে রাখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন মীম। নিজের সেই সিদ্ধান্তের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি কাউকে দোষ দেব না। হয়তো আমিও দোষী, হয়তো সেও (বর) দোষী, যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমরা অনেক মানিয়ে নিয়ে চলি। অনেক স্বামী-স্ত্রীকে চিনি, যারা একসঙ্গে থেকেও একসঙ্গে নেই। এই সংখ্যাটা অনেক বেশি। ভালোবাসার সংসারের স্বপ্ন দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। বোঝাপড়া, সমঝোতা—কতজনের মধ্যে আছে? কেউ সন্তানের কারণে, কেউ পরিবারের কারণে, কেউ মান-সম্মানের ভয়ে জোর করে সংসারটা টিকিয়ে রাখি। আমিও যখন বুঝতে পারলাম—না, এটা আসলে হচ্ছে না। আমি সাড়ে ৫ বছর অপেক্ষা করেছি। এটা দীর্ঘ সময়। এটা করেছি কারণ, কখনো যেন মনে না হয়—সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করিনি।’

২০১২ সালের ৭ ডিসেম্বর পারিবারিক আয়োজনে ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মীম। বিয়ের পর অভিনয় থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেন তিনি। মীমের শ্বশুরবাড়ির লোকজন তার অভিনয় চালিয়ে যাওয়া নিয়ে আপত্তি করেছিলেন বলেও জানা যায়।

 

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক এক অর্জন। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াৎ হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবটির...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
বিয়ে পড়ানোর কথা বলে এক নিহাহ রেজিষ্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায়...
বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস লুই হ্যালজেন এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই ঘোষণা দেয়।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার ধারণা নেই। আজ সোমবার দুপুরে নিজের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর