খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ রেজাউর রহমান জানান, ফুটবল খেলা শেষে ১০-১২ জন মোটরসাইকেলে করে এসে মঞ্জুরুলের  উপর গুলিবর্ষণ করে ও এলোপাতাড়ি কোপায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে। 

নিহত মঞ্জুরুল ওই এলাকার বাসিন্দা স্বপনের ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশাররফ হোসেন জানান, নিহত মনজুরুল সেন্টারিংয়ের কাজ করেন। আজ সে কাজে যায়নি। আজ সন্ধ্যায় লবণচরা থাবাধীন আশিবিঘা এলাকায় বন্ধুদের সাথে ফুটবল খেলছিল।

এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের এক সফল অভিযানে অস্ত্র মামলার ১৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার রাতে...
মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত স্থানের জঙ্গল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২০ বছর। তবে এখনও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে মাদরাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষের পর বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বঙ্গোপসাগর থেকে আটক হওয়া ২৪ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক ও ছয়জন রোহিঙ্গা। বুধবার বিকেলে নাফ নদীর শূন্যরেখা থেকে এসব...
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুইটি রিটই খারিজ করার পর আপিল হলেও কালকের নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের এ কথা...
দুই শতাধিক মার্কিন ড্রোন! ইরানের আকাশে আমেরিকার আকাশশক্তি আগুনে ভস্ম। তেহরানের দাবি—দুই শয়ের বেশি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। যুদ্ধের আকাশে এ যেন ভয়ংকর পাল্টা বার্তা তেহরানের। মার্কিন...
বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। তবে এই নির্বাচনে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার সুযোগ নেই। জাতীয় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন মানেই যে জনগণের সরাসরি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর