গ্রিন ইয়ার্ডের স্বীকৃতির পরও চট্টগ্রামে থামছে না জাহাজভাঙা দুর্ঘটনা

পরিবেশ সম্মত ও নিরাপদ জাহাজ কাটার পরিবেশের ভিত্তিতে ‘গ্রিন ইয়ার্ড’ স্বীকৃতির পরও চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। গ্রিন ইয়ার্ড সনদধারী ফেরদৌস শিপ ইয়ার্ডে সম্প্রতি বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর পর আবারও সামনে এসেছে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি। বিশ্লেষকেরা বলছেন, শর্টকাট পথে পুরোনো জাহাজ দ্রুত কেটে বিক্রির প্রবণতা আর নিয়ম মানার অনীহায় বাড়ছে দুর্ঘটনা।

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম

পরিবেশ সম্মত ও নিরাপদ জাহাজ কাটার পরিবেশের ভিত্তিতে ‘গ্রিন ইয়ার্ড’ স্বীকৃতির পরও চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। গ্রিন ইয়ার্ড সনদধারী ফেরদৌস শিপ ইয়ার্ডে সম্প্রতি বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর পর আবারও সামনে এসেছে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি। বিশ্লেষকেরা বলছেন, শর্টকাট পথে পুরোনো জাহাজ দ্রুত কেটে বিক্রির প্রবণতা আর নিয়ম মানার অনীহায় বাড়ছে দুর্ঘটনা।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে আছে ছোট-বড় ১৬৫টি নিবন্ধিত শিপ ইয়ার্ড। এর মধ্যে ৩১টি হংকং কনভেনশনের আওতায় ‘গ্রিন ইয়ার্ড’ সনদপ্রাপ্ত। বিশ্বব্যাপী ৩২১টি পরিত্যক্ত জাহাজের মধ্যে এসব ইয়ার্ডে গেল বছরে ভাঙা হয় ৮৮টি স্ক্র্যাপ জাহাজ।

জাহাজ ভাঙার সময় শুধু লোহা নয়, বেরিয়ে আছে তেলের স্লাজ, অ্যাসবেস্টস, সিসা, পারদ,ক্যাডমিয়াম ইত্যাদি বিভিন্ন বিপজ্জনক পদার্থও, যা আড়াল করতে চলে নানা কৌশল। এ কারণে ‘বাসেল কনভেশন’ মেনে চলার ওপর গুরুত্ব দেন বিশ্লেষকেরা।

জাহাজ ভাঙা শিল্প গবেষক মোহাম্মদ আলী শাহীন বলেন, ‘সার্টিফিকেট নিয়ে ফেলেছেন কিন্তু যে পলিসিগুলো আছে সেগুলো মানাছেন না, তাহলে কনভেনশনের কী দোষ? সেগুলো তো মানতে হবে। তার মানে সার্টিফিকেট আপনার নিরাপত্তা নিশ্চিত করে না।’

জাহাজে বিষাক্ত বর্জ্যের ঝুঁকি এড়াতে সরকারি সংস্থাগুলোর আরও তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব ইয়ার্ড মালিকদের।

বিএসবিআরএ-এর সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, ‘পরিবেশ অধিদপ্তর আছে, অন্যান্য বিভাগ আছে, ওরা ইনফেকশন করে। তাদের স্বচ্ছতা, দায়িত্ববোধটাও দেখতে হবে।’

এদিকে স্ক্র্যাপ জাহাজ কেনা ও পরে ভাঙার ক্ষেত্রে শ্রমিক সুরক্ষা, পরিবেশ ও বর্জ্যের ব্যবস্থাপনার বিষয়ে নজরদারির বাড়ানোর কথা বলছে মন্ত্রণালয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, ‘যা যা অবস্ট্যাকলগুলো আছে সবগুলো দূর করে কীভাবে আমরা গ্রিন ইয়ার্ড তৈরি করতে পারি, আমাদের এই সেক্টরটাকে আমরা কীভাবে আরও লাভজনক করতে পারি, আরও কীভাবে কর্মসংস্থান তৈরি হয়- সেজন্য যা করা দরকার সবকিছুই সরকার করবে। যা যা অবস্ট্যাকল আছে সেগুলো দূর করা হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর