সোনার দাম এক ধাক্কায় বাড়ল ৫ হাজার টাকার বেশি 

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আজ শনিবার ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস এ তথ্য জানিয়েছে।

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আজ শনিবার ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস এ তথ্য জানিয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কথা বলা হলেও মূলত বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় বাজুস। ফলে দাম নতুন করে সমন্বয় করা হয়। 

সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৪৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা। 

দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। 

চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘনঘন দুর্ঘটনা, প্রাণহানী আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তারা এখন হিসাব কষছেন জাহাজ...
সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেড়েছে ডিম এবং ব্রয়লার মুরগির দাম। বাজারে সবজির সরবরাহ ভালো থাকার পরও দাম বাড়তি। তবে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমেছে। নিত্যপণ্যের দাম ঊর্ধমুখী থাকায় ক্ষোভ...
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম। প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।
দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাগড়াছড়ির দীঘিনালায় মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। বিপৎসীমার ওপর দিয়ে বইছে মাইনী নদীর পানি। সড়ক ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার স্থগিতাদেশ বাতিল করেছে মার্কিন ফেডারেল আদালত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার দেওয়া রায়ে ট্রাম্প প্রশাসনের নীতিটিকে বেআইনি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর